এক্সপ্লোর

Madan Mitra:"I PAC সম্পূর্ণ অভিষেক চালান", মন্তব্য মদনের, অতীতে এই সংস্থার বিরুদ্ধেই টাকা তোলার অভিযোগ তুলেছিলেন তিনি !

Madan Attacks PK Around I PAC: আগে আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন, আইপ্যাকে ইডির হানার পরেই সুরবদল মদন মিত্রের।

কলকাতা: আইপ্যাকে ইডির হানায় তোলপাড় রাজ্য-রাজনীতি, ঠিক এমনই সময়েই সুরবদল মদন মিত্রের। আগে আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইপ্যাক তল্লাশির মধ্যেই, মদন মিত্রের মুখে উল্টো সুর। 

আরও পড়ুন, অভিষেক চলে যেতেই মতুয়াবাড়ির মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ শান্তনু ঠাকুরের !

বেশি দূর নয়, গত বছরের শুরুর দিকেই (০৩.০২.২০২৫) কামারহাঁটির বিধায়ক মদন মিত্র বলেছিলেন, আমাদের এই টাকা পয়সা লেনদেন, এই একটা এজেন্সি পার্টিতে ঢুকল। ..ভোট কুশলী সংস্থা, তাঁরা নাকি জিতিয়ে দেবে। এরা শুরু করল, বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে, টাকা তোলা।

প্রশ্ন : ভোট কুশলী সংস্থা আইপ্যাক ?

মদন মিত্র : একদম।

এত গেল পঁচিশ সালে এবিপি আনন্দ-কে দেওয়াই মদন মিত্রের একান্ত সাক্ষাৎকার। এদিকে গতকাল আইপ্যাক-এ ইডির হানা কাণ্ডের পরেই, অন্যসুর কামারহাটির বিধায়কের। এদিন তিনি এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'চিত্রটা পুরো পাল্টে গিয়েছে, আইপ্যাকের যে প্রশান্ত কিশোরের ব্যাপার নিয়ে, ওরা বলত, বা আমাদেরও অনেক সময় অনেকে অনেক কথা বলেছে, সেই প্রশান্তকিশোর তো এখন বিজেপির সবথেকে বিশ্বস্থ হ্যান্ড। ...এখন আমাদের যে ছেলেটি প্রতীক, এরা তো এখন ফ্রেশ ছেলে, নতুন ছেলে, এদের সঙ্গে আমার পার্টি চুক্তি করেছে। এরা আমাদের পার্টির রিসার্সের যে সমস্ত কাজ আছে, যেকোনও ধরণের টেকনিক্যাল পার্টটা ওরা দেখবে। তো তার সঙ্গে প্রশান্ত কিশোরের কোনও....এখন যে আইপ্যাক, এই আইপ্যাকটা সম্পূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় চালান। আর প্রশান্ত কিশোর এখন বিহারে কীভাবে ভোট কীকরে ভাগ করবে, সেই খেলায় মত্ত, বিজেপির থেকে টাকা নিয়ে। ..এখন তো আইপ্যাকটা আমাদের নিজেদের প্যাক হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিজস্ব প্যাক।'

এদিন মমতা বলেন, '  শুনুন আপনাদের ভাগ্য ভাল, আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলি বাইরে বের করে দেই না। বেশি রাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেনড্রাইভ করা আছে। আমি কিন্তু ভান্ডার ফাঁস করে দেব।  আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা রেখে চলি। কিন্তু মনে রাখবেন, লক্ষণের একটা সীমারেখা আছে। লক্ষণের সীমারেখা পেরিয়ে গেলে কিন্তু, আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি। বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে, সারা পৃথিবীতে হইচই হবে। কিন্তু আমি করি না, দেশটাকে ভালবাসি বলে। কিন্তু এটা দুর্বলতা নয়।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget