এক্সপ্লোর

IMD Cyclone Alert : দেশের দুইদিকে ২ ঘূর্ণাবর্তের রক্তচক্ষু, ১৮ রাজ্য হবে বৃষ্টিতে নাজেহাল, বড় আপডেট IMD র

আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর আইএমডি-র পূর্বাভাস সত্যি হলে প্রকৃতিও ভেজাবে হোলির দিনেই।  


নয়াদিল্লি : দোলের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি ? এমনটাই আভাস আইএমডি-র রিপোর্টে। দেশের  দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর আইএমডি-র পূর্বাভাস সত্যি হলে প্রকৃতিও ভেজাবে হোলির দিনেই।  

দুটি পৃথক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে   ইরাকে  এবং  বাংলাদেশে ।  ভারতে  আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই অন্যরকম বসন্তে।  এই ঘূর্ণাবর্তগুলি আর্দ্রতা-সমৃদ্ধ বাতাস বয়ে আনছে ।  যার ফলে   বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। 

আইএমডির পূর্বাভাস বলছে, উত্তরে জম্মু ও কাশ্মীর, পূর্বে  বিহার এবং পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করেছে। মঙ্গলবার থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে বিভিন্ন জেলায়।  ১৫ মার্চ, শনিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। 

দেশের দুই বিপরীত প্রান্তে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে আইএমডি ১৫ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কথা জানিয়েছে । ১০ থেকে ১৫ মার্চের মধ্যে জম্মু ও কাশ্মীর , হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হবে। পর্বতাঞ্চলে ভারী তুষারপাত এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও, পাঞ্জাব এবং হরিয়ানাতেও ১২ এবং ১৩ মার্চ বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজস্থানে ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। 

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে -  
জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্ন স্থানে বজ্রপাতের পূর্বাভাস এবং তুষারপাত হতে পারে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিচ্ছিন্ন স্থানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং তুষারপাত হতে পারে। উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে পাঞ্জাব , হরিয়ানা , চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানে বৃষ্টি হবে । ভারী বৃষ্টি হতে পারে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশেও। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে - 
দোল উৎসবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।  কলকাতায় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে । বেলার দিকে  তাপমাত্রা ধীরে ধীরে আরো বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে রাজ্য জুড়ে । জেলায় জেলায় সকাল ও সন্ধ্যেবেলায় মনোরম আবহাওয়া। বেলা বাড়লে দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া থাকবে। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget