এক্সপ্লোর

Medical College Hospital: আজবকাণ্ড! গুগলে মেডিক্য়াল কলেজের হেল্পলাইনে চা বিক্রেতার নম্বর!

মঙ্গলবার থেকে বুঝে উঠতে পারছেন না চা বিক্রেতা দীপঙ্কর সিংহ। হাত থেকে মোবাইল নামাতে যাচ্ছেন, ওমনি ফের বেজে উঠছে মুঠোফোন! আর ফোন তুলতেই, ধেয়ে আসছে একের পর এক প্রশ্নবাণ!

সন্দীপ সরকার, কলকাতা : কলকাতা মেডিক্য়াল কলেজে আজবকাণ্ড! গুগলে (Google) মেডিক্য়াল কলেজের (Medical College) হেল্পলাইনে চা বিক্রেতার নম্বর! ফোন করে বিপাকে রোগী ও তাঁদের আত্মীয়রা। আর ফোন ধরে নাজেহাল চা বিক্রেতা! বিষয়টি গুগলকে ইমেল করে জানিয়েছেন তিনি। 

না এটা নম্বর নয়। কোথায় পেয়েছেন নম্বর? নেটে পেয়েছি। চা করবেন, দোকানে আসা লোকজনকে খেতে দেবেন, নাকি ফোন ধরবেন...! মঙ্গলবার থেকে বুঝে উঠতে পারছেন না চা বিক্রেতা দীপঙ্কর সিংহ। হাত থেকে মোবাইল নামাতে যাচ্ছেন, ওমনি ফের বেজে উঠছে মুঠোফোন! আর ফোন তুলতেই, ধেয়ে আসছে একের পর এক প্রশ্নবাণ!

দাদা কলকাতা মেডিক্য়ালে বেড খালি আছে? এই ডাক্তার কখন বসবেন? ওই ডাক্তার কোন ঘরে বসেন? আউটডোরের টিকিট ক'টা থেকে দেওয়া হয়? কলকাতা মেডিক্য়াল কলেজে (Calcutta Medical College) আজবকাণ্ড!গুগলে মেডিক্য়াল কলেজের হেল্পলাইনে চা বিক্রেতার নম্বর!

দীপঙ্করের টি স্টল কলকাতা মেডিক্য়াল কলেজের এমার্জেন্সির ঠিক পিছনে চা, কফি, স্ন্যাকস, কেক নিয়ে কারবার। হাসপাতালের পাশে দোকান বলে, সেখানকার সব খুঁটিনাটি তিনি জানতে বাধ্য নাকি! প্রথমে বিরক্ত হলেও, সন্দেহ হয়...মঙ্গলবার সকাল থেকে একইরকম প্রশ্ন করে আসা ফোনের সংখ্য়াটা দুপুরে যখন তিরিশ ছাড়িয়ে যায়! কথায় কথায় জানতে পারেন, গুগলে কলকাতা মেডিক্যাল কলেজের নাম লিখে সার্চ করলে হেল্পলাইনে তাঁর নম্বর দেখাচ্ছে।                       

নিজেও পরখ করে দেখেন। এর পর, ছুটে যান কলকাতা মেডিক্য়াল কলেজের পুলিশ ফাঁড়িতে। তারা বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতে।  হাসপাতাল বলে, গুগলে জানান।  শেষমেশ নিরুপায় দীপঙ্কর, ফোন সুইচড অফ করে দেন। বুধবার সুইচ অন করতেই, ফের একই অবস্থা!শুধু তো দীপঙ্করই নন, তথ্য়ের সন্ধানে যাঁরা ফোন করছেন, তাঁরাও তো সমান বিপাকে পড়ছেন। কলকাতা মেডিক্য়াল কলেজের সুপার নিজেও বিষয়টি যাচাই করেন। 

কলকাতা মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের সুপার অঞ্জন অধিকারী বলছেন, টেকনোলজি কম বুঝি। যেটা হয়েছে সমস্য়া। আজ রাতেই যারা দেখে সাইবারে দেখছি কি করে বন্ধ করা যায়। 
মঙ্গলবার, উড়ো ফোনের চক্করে সারাদিন ব্য়বসা লাটে উঠেছে। দীপঙ্করের দোকান থেকেই রোজ মেডিক্য়ালের চিকিৎসকদের কাছে খাবার যায়। মঙ্গলবার, তাঁরা আর ফোনে পাননি। বিষয়টা গুগলকে ইমেল করে জানিয়েছেন দীপঙ্কর। সুরাহা কবে হবে, এখন সেটাই ভাবছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget