এক্সপ্লোর

Mamata Banerjee: ‘ওরা আসে যায়, আমরা ৩৬৫ দিন থাকি, খেলা হবে’, BJP-কে হুঁশিয়ারি মমতার

Mamata in Purulia: মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে সভা করেন মমতা।

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া থেকে BJP-কে হুঁশিয়ারি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, শুধুমাত্র নির্বাচনের সময় বড় বড় বুলি আওাড়াতে, টাকা ছড়াতে আসে BJP. নির্বাচন মিটলে আর দেখা মেলে না। তৃণমূল কিন্তু ৩৬৫ দিনই বাংলায় থেকে কাজ করে। বিধানসভা নির্বাচনের রেশ টেনে এদিন ফের 'খেলা হবে' শব্দবন্ধও শোনা যায় মমতার মুখে। (Mamata Banerjee)

মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে সভা করেন মমতা। সেখানেই BJP-কে একহাত নেন তিনি। মমতা বলেন, "বাংলার একটা সংস্কৃতি রয়েছে। রবীন্দ্রনাথ বলুন বা নজরুল, নেতাজি বলুন বা জীবনানন্দ, সবাইকে নিয়ে যেন চলি আমরা। আমরা সব ধর্মের মানুষকে ভালবাসি। ভোটের নামে ভাগাভাগি করি না। এই সংস্কৃতিকে ধরে রাখতে হবে।" (Mamata in Purulia)

BJP-কে নিশানা করে মমতা বলেন, "নির্বাচনের সময় এসে আবার ভাঁওতা দিয়ে যাবে। বলবে, উজ্জ্বলা দিয়ে যাচ্ছি, তার পর আর থাকে না। নির্বাচনের আগে এসে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কোথায় গেল সেই ১৫ লক্ষ টাকা? বিজেপি-র কথা শুনবেন না। ওদের বন্ধু সিপিএম, বাংলায় কংগ্রেসও। বড় বড় কথা বলে শুধু। কাজ করে না। আমি কথা দিলে, কথা রাখি।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘BJP, CPM বা কংগ্রেস করুন, আমার আপত্তি নেই’, হঠাৎ দলের নেতাদের এই বার্তা কেন মমতার?

পুরুলিয়া থেকে গতবার বিজেপি জিতলেও, সেখানে তারা কিছু করেনি বলেও অভিযোগ করেন মমতা। তাঁর কথায়, "গতবার এখান থেকে জিতেছিল বিজেপি। কিছু কাজ করেছে কি? নির্বাচনের আগে এসে ভয় দেখাবে, টাকা ছড়াবে, মিথ্যে আর নোংরা কথা বলবে। শুনবেন না। নির্বাচন হয়ে গেলেই পালিয়ে যাবে ওরা। আমরা কিন্তু ৩৬৫ দিন বাংলায় থাকব। তাই বলি, শীত-গ্রীষ্ম-বর্ষা, আমরাই আপনাদের ভরসা। মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। সবাই বলুন, আমরা লড়ব, জিতব, খেলব। খেলা হবে, খেলতে হবে।"

মমতা এদিন অভিযোগ করেন, এক দল লোক শুধু মিথ্যে কথা বলে বেড়ায়, কোনও কাজ করে না। তাঁদের কাজ আছে, তাই এ সবের সময় নেই। মমতা আরও বলেন, "আমি মিথ্যে বলা, ভাঁওতা দেওয়াকে ঘৃণা করি। নির্বাচনের আগে বিনামূল্যে রেশন, স্মার্ট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম, করে দিয়েছি। কারও মুখ চেয়ে তাকিয়ে থাকতে হবে না আপনাদের। একটু সময় দিন, টাকা জোগাড় করে ধাপে ধাপে সব করে দেব। আপনাদেরও সংসার থেকে টাকা বাঁচিয়ে একটু একটু করে তুলে রাখতে হয়। আমিও মানুষকে নিয়ে সংসার চালাচ্ছি। কেন্দ্র সরকার কোনও টাকা দিচ্ছে না। মিথ্যে বলে শুধু দাঙ্গা লাগায়। আগুন নিজেরা লাগায়, তার পর জানতে চায় কে লাগাল?" বেছে বেছে বিজেপি-র পঞ্চায়েত এলাকাতেই দাঙ্গা, হাঙ্গামা বাধে বলেও এদিন দাবি করেন মমতা।

সেরা শিরোনাম

West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget