এক্সপ্লোর

Mamata Banerjee: ‘BJP, CPM বা কংগ্রেস করুন, আমার আপত্তি নেই’, হঠাৎ দলের নেতাদের এই বার্তা কেন মমতার?

Mamata in Purulia: মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে জনসভা করেন মমতা।

পুরুলিয়া: প্রকাশ্য জনসভা থেকে দলকে কড়া বার্তা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলে থেকে মানুষের সঙ্গে বঞ্চনা করা চলবে না বলে দলীয় নেতৃত্বকে বার্তা দিলেন তিনি। মমতা জানিয়েছেন, মানুষের রায়েই নির্বাচিত হন নেতারা। সেই মানুষের সঙ্গে বঞ্চনা করলে, আসন চলে যেতে সময় লাগবে না। তাই না পোষালে তৃণমূল ছেড়ে অন্য দলে চলে যেতে পারেন যে কেউ। (Mamata Banerjee)

মঙ্গলবার পুরুলিয়ার ব্যাটারি ময়দানে জনসভা করেন মমতা। সেখানে থেকেই দলের একাংশকে কড়া বার্তা দেন। এদিন মমতা বলেন, "জেলা পরিষদ, পঞ্চায়েত, পৌরসভা, বুথস্তরের সকলকে বলব, একসঙ্গে মিলেমিশে কাজ করুন। মনে রাখবেন, আমরা সবাই খুব ছোট। মানুষ কিন্তু বড়। মানুষই ভোট দিয়ে জিতিয়েছেন, তাই ক্ষমতায় এসেছেন। মানুষ ছুড়ে ফেলে দিলে, কেউ ফিরেও তাকাবে না।" (Mamata in Purulia)

মমতা আরও বলেন, "আমি চিরকাল এই কথা বিশ্বাস করে এসেছি। আমার সঙ্গে যাঁরা দল করবেন, এই কথা বিশ্বাস করলে তবেই আমা সঙ্গে থাকুন। নইলে নিজের ঘরে যান, বিজেপি, সিপিএম বা কংগ্রেস করুন। আমার কোনও আপচত্তি নেই। কিন্তু মানুষের সঙ্গে বঞ্চনা করা যাবে না। পরিষ্কার কথা আমার। সাধারণ মানুষকেও বলব, এই ধরনের কোনও অভিযোগ থাকলে, মুখ্যমন্ত্রী সরাসরিতে জানান। সরকারের এগিয়ে বাংলা পোর্টালে গিয়ে অভিযোগ জানান।"

আরও পড়ুন: Sandeshkhali Case : সন্দেশখালি মামলায় নিঃশর্ত জামিন পেলেন সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার

সন্দেশখালি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই আবহে পুরুলিয়া থেকে মমতার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ শেখ শাহজাহান, তাঁর ভাই সিরাজউদ্দিন, উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা থেকে সম্পত্তি জবরদখল, নারী নির্যাতন, অভিযোগের শেষ নেই। 

সম্প্রতি গ্রেফতার হওয়া অজিত মাইতির বিরুদ্ধেও ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। গ্রামবাসীদের ধমকানো-চমকানো ছাড়াও, অত্যাচার, জমি জবরদখলের অভিযোগ উঠেছে। মানুষের তাড়া খেয়ে তাঁর অন্যের ঘরে ঢুকে পড়ার দৃশ্যও দেখেছেন বঙ্গবাসী। তার পর পরই অজিতের পদ কেড়ে নেওয়া হয়। গ্রেফতারও করা হয় তাঁকে। এমন পরিস্থিতিতে সন্দেশখালি থেকে বেড়মজুরের একে একে হৃত সম্পত্তি, টাকা-পয়সা সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই আবহেই দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দিলেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget