এক্সপ্লোর

Mamata Banerjee: ডেটলাইন ৪৮ ঘণ্টা, নির্দলদের প্রার্থী পদ প্রত্যাহারে চূড়ান্ত বার্তা মমতার

দলীয় প্রার্থীদের হয়ে নামতে হবে ভোটের ময়দানে।’ এমনই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের (TMC) শৃঙ্খলারক্ষা কমিটির তরফে।

কলকাতা: দলের শৃঙ্খলারক্ষায় কড়া মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘দলের নির্দেশ অমান্যকারী নির্দলদের সরতে হবে প্রার্থী পদ থেকে, ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী পদ থেকে সরতে হবে তাঁদের। দলীয় প্রার্থীদের হয়ে নামতে হবে ভোটের ময়দানে।’ এমনই নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের (TMC) শৃঙ্খলারক্ষা কমিটির তরফে। নির্দেশ অমান্য করলে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার। এই নির্দেশই যাচ্ছে জেলায় জেলায়। 

তবে বহিষ্কারের নির্দেশের পরই সুর নরম করল তৃণমূলের বিক্ষুব্ধরা। ‘নির্বাচনে লড়বেন না, জানিয়ে দিলেন তৃণমূলের বিক্ষুব্ধ ২৮ নির্দল। উত্তর ২৪ পরগনার ২৫ পুরসভায় ৫৭ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল। ৫৭ জনের মধ্যে ২৮ জন বিক্ষুব্ধর ভোটে না লড়ার সিদ্ধান্ত বলে দাবি তৃণমূলের জেলা নেতৃত্বের। 

আরও পড়ুন: Siliguri Municipal Election 2022 : মিষ্টি-ফুল নিয়ে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে পরাজিত বিজেপি প্রার্থী

জেলায় জেলায় পুরভোটের প্রার্থী তালিকা পাঠানোর পরই এবার বিজেপির (BJP) অন্দরেও শুরু হয়েছে বিক্ষোভ। টিকিট না পেয়ে খড়গপুর (Kharagpur) পুরভোটে (Municipal Election 2022) বিজেপির আহ্বায়ক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে বিজেপির বিক্ষুব্ধ একদল কর্মী সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় বাড়ির সামনে থাকা গাড়ির কাচ। জানলার কাচও ভাঙা হয়। খবর পেয়ে গতকাল রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুষার মুখোপাধ্যায়ের দাবি, ঘটনার কথা দিলীপ ঘোষকে জানানো হয়েছে। হামলার ঘটনা বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: Prasun Banerjee on Surajit Sengupta : "বিশ্বমানের প্লেয়ার ছিল, ওর মূল্যায়ন হয়নি", বন্ধু সুরজিতের প্রয়াণে শোকস্তব্ধ প্রসূন

সোমবার সাংবাদিক বৈঠক ছাড়াই, পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে বঙ্গ বিজেপি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, জঙ্গিপুর পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেন মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ।  এরপরই পার্টি অফিসে ক্ষোভ ফেটে পড়েন নেতা-কর্মীদের একাংশ।  নেতার সামনেই ভাঙচুর করা হয় চেয়ার ও অন্যান্য জিনিসপত্র। সাংগঠনিক জেলা সভাপতিকে কোনওরকমে সরিয়ে নিয়ে যান তাঁর কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget