এক্সপ্লোর

Siliguri Municipal Election 2022 : মিষ্টি-ফুল নিয়ে জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে পরাজিত বিজেপি প্রার্থী

Shankar Ghosh Met Winning TMC Candidate With Flower : নিজের পাড়াতেই তৃতীয় হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক

সনৎ ঝা, শিলিগুড়ি : ভোটের দিনই ধরা পড়েছিল সৌজন্যের ছবি। সারা বাংলায় বিচ্ছিন্ন অশান্তির মধ্যেই শিলিগুড়িতে দেখা গিয়েছিল একই বেঞ্চে বসে বিরোধী প্রার্থীদের বাদামভাজা ভাগ করে খেতে।   সকাল সকাল জয়ী তৃণমূল প্রার্থীর বাড়িতে পরাজিত বিজেপি প্রার্থী।  মিষ্টি আর ফুলের তোড়া দিয়ে প্রতুল চক্রবর্তীর সঙ্গে সৌজন্য বিনিময় করলেন শঙ্কর ঘোষ।

এক সময়ের গৃহশিক্ষককে পা ছুঁয়ে করলেন প্রণামও। সোমবার শিলিগুড়ি পুরসভার ভোটের ফল প্রকাশিত হয়েছে। তাতে নিজের পাড়াতেই তৃতীয় হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ও ২৪ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী শঙ্কর ঘোষ। ২০১৫-তে ২৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হলেও, এবার এই ওয়ার্ডে নির্দলের পরেও স্থান পেয়েছেন তিনি। ভোটে হারার তিনদিনের মাথায় একদা গৃহশিক্ষক ও পুরভোটের প্রতিদ্বন্দ্বী প্রতুল চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁকে জয়ের শুভেচ্ছা জানিয়ে এলেন শঙ্কর ঘোষ। মাস্টারমশাইকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন এককালের ছাত্র। রাজ্যে শতাধিক পুরসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিলিগুড়ির এই ছবি, এক দৃষ্টান্ত তৈরি করল বলে মনে করছে রাজনৈতিকমহল। পুরভোটের অশান্তির আবহে এমন সৌজন্যের নজিরই তো চায় সাধারণ মানুষ। 

আরও পড়ুন :

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে রাজভবনে আসার অনুরোধ রাজ্যপালের

পুরসভার ভোটে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেই এবার ধাক্কা খায় বিজেপি। গতবার বামেদের হাতে যাওয়া শিলিগুড়ি পুরসভা, এবার ছিনিয়ে নেয় তৃণমূল। হারেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিধানসভা ভোটে হারলেও, পুরভোটে জিতে যান গৌতম দেব। শিলিগুড়ির পুরভোটে সকলের নজর ছিল সিপিএম-তৃণমূল-বিজেপির হেভিওয়েট ত্রয়ীর দিকে। সিপিএমের অশোক ভট্টাচার্য, তৃণমূলের গৌতম দেব এবং বিজেপির শঙ্কর ঘোষ।  ৯ মাস আগে যিনি বিজেপি প্রার্থী হিসাবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন, সেই শঙ্কর ঘোষ পুরভোটে লড়ে শুধু নিজের পাড়াতে হারলেনই না, সেই সঙ্গে নেমে গেলেন তৃতীয় স্থানে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget