এক্সপ্লোর

Prasun Banerjee on Surajit Sengupta : "বিশ্বমানের প্লেয়ার ছিল, ওর মূল্যায়ন হয়নি", বন্ধু সুরজিতের প্রয়াণে শোকস্তব্ধ প্রসূন

Surajit Sengupta Demise : গল্ফ গ্রিনের উদয় সদনে সন্ধে ৭-৮ পর্যন্ত রাখা থাকবে মরদেহ। শেষশ্রদ্ধা জানানো যাবে সুরজিৎ সেনগুপ্তকে

কলকাতা : প্রয়াত ময়দানের ‘শিল্পী’ ফুটবলার সুরজিত্‍ সেনগুপ্ত । প্রাণের বন্ধুর প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়।  

তিনি বলেন, "সুরজিৎ আমার প্রাণের বন্ধু। আমরা দুই ভাই ছিলাম। আমাকে গোপাল বলত ডাক নামে, আমি ওকে সুরজিৎ বলতাম। ভাবতে পারছি না, সুরজিৎ নেই। এমন খেলত, তুলনাহীন একদম। স্টার প্লেয়ার। ওর চেয়ে বড় খেলোয়াড় নেই। পিকে বন্দ্যোপাধ্যায়ের পর সুরজিৎ ছাড়া আর কেউ নয়। আর কী শিল্পী। যেরকম পড়াশোনা, তেমন খেলা। তেমন সভ্য লোক, তেমন ভালবাসা। গোয়ায় গিয়েছিলাম ভোটের জন্য। ওখান থেকে শুনলাম, অরূপ বিশ্বাস বলল ভাল আছে। বললাম, ঠিক আছে। এই মানুষটা চলে যাবে এই বয়সে এটা মানা যায় ? কোনও চাহিদা ছিল না। কোনও দিন বলেনি আমায় এই দাও। দিনের পর দিন একসঙ্গে খেলেছি আমরা। একসময় ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন ছিল, আমি মোহনবাগানের ক্যাপ্টেন ছিলাম। দুজনে ব্যাঙ্ক থেকে একসঙ্গে স্কুটারে এলাম। ও চলে গেল ইস্টবেঙ্গলে, আমি চলে গেলাম মোহনবাগানে। মাঠে হ্যান্ডশেক করব যখন হাসছে। বলছে, গোপাল বেস্ট অফ লাক। ইস্টবেঙ্গল হেরে গেল শ্যাম থাপার গোলে। আমি ক্যাপ্টেন। কিন্তু তাকে হাসতে দিল না। কেন প্রসূনের সাথে হাসছ ?

খেলোড়ায়ের সুরজিতের উচ্ছ্বসিত প্রশংসাও করলেন প্রসূন। বললেন, ওর মতো প্লেয়ার হবে ন। পিকে বন্দ্যোপাধ্যায়ের পর রাইট-আউট যদি দেখে থাকি ভারতে, একমাত্র সুরজিৎ। এত বড় মন। কারও অভাব থাকলে সাহায্য করত। কি না করেছে। ভাবা যায় না। সুরজিতের মতো লোক হয় না। কোরিয়ার সাথে খেলায় এমন একটা আউটসাইড করে গোল করল ভাবা যায় না। আমি বলছি, ওর মূল্যায়ন হয়নি। ভারতে ফুটবলারদের মূল্যান হয় না। কী প্লেয়ার। বিশ্বমানের প্লেয়ার ছিল। এই বয়সে সুরজিৎ গেল কী করে ? যখন এমপি হয় আমাকে ফোন করে। বলে, গোপাল এমপি হয়েছ। ভাল করে কাজ করতে হবে। সবাইকে নিয়ে করতে হবে। ও চলে গেছে ভাবতে পারছি না। আমার জীবনে আর ওকে দেখা হবে না। ওর মুখ দেখতে পারব না। দুর্ভাগ্য আমার।"

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। ২৩ জানুয়ারি থেকে ভর্তি ছিলেন হাসপাতালে। ১৯৬৮-তে ময়দানে পা সুরজিতের। ১৯৭২-এ শৈলেন মান্নার হাত ধরে মোহনবাগানে সই। ১৯৭৪ থেকে ১৯৭৯ পর্যন্ত খেলেন ইস্টবেঙ্গলে। ’৮০ সালে ফের আসেন মোহনবাগানে। ১৯৭৮-এ সুরজিত্‍-এর অধিনায়কত্বে ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের। ’৭৫-এর শিল্ড ফাইনালে প্রথম গোল সুরজিৎ সেনগুপ্তর। সেই ম্যাচে ৫ গোলে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। ভারতীয় জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন সুরজিত্‍।

গল্ফ গ্রিনের উদয় সদনে সন্ধে ৭-৮ পর্যন্ত রাখা থাকবে মরদেহ। শেষশ্রদ্ধা জানানো যাবে সুরজিৎ সেনগুপ্তকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget