এক্সপ্লোর

Bangladesh: পড়শি দেশ বাংলাদেশে অশান্তি, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা

India-Bangladesh Border: অশান্ত বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, মারধর, হিংসার, আঁচ এসে পড়েছে এপারেও।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ওপারে অশান্তি। প্রতিদিন একের পর ঘটনা। রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতারির আবহে সদা সতর্ক বিএসএফ। সীমান্তে বেড়েছে তৎপরতা। বসানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা। তারপরও আতঙ্ক পিছু ছাড়ছে না সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের। 

অশান্ত বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, মারধর, হিংসার, আঁচ এসে পড়েছে এপারেও। যা সবথেকে বেশি টের পাচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। পেট্রাপোলের বাসিন্দা পারভিন বিবি বলেন, "একটা সময় আমরা যেতাম, ওরা আসত। এখন সব বন্ধ। কেউ যাতায়াত করে না।'' যে বাংলাদেশের সঙ্গে ছিল সৌভ্রাতৃত্বের বন্ধন, আজ সেই দেশ ভারত-বিদ্বেষের বিষ ছড়াচ্ছে। দুদেশের মধ্য়ে পাল্টে যাওয়া সম্পর্ক দুশ্চিন্তায় রেখেছে সীমান্তবর্তী এলাকার বহু মানুষকে। কালিয়ারির বাসিন্দা দীপক ঘোষ বলেন, "বাংলাদেশের কারণে ব্যবসা বাণিজ্য সব বন্ধ, আমরা আতঙ্কে থাকি। ওখানে যা হচ্ছে। বিএসএফ থাকলেও আতঙ্ক কাজ করে।''

বাংলাদেশের সীমান্ত ঘেঁষা গ্রাম পিরোজপুর, পেট্রাপোল, জয়ন্তীপুর, কালিয়ারিতে এখন বিএসএফের তৎপরতা বেড়েছে। ২৪ ঘণ্টা কড়া পাহারা। বসানো হয়েছে বাড়তি সিসি ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাও। ওই এলাকার আরেক বাসিন্দা গোপাল মণ্ডল বলেন, "ওপারে সাঁতরে আসত, এখানে কাজ করত। আমরাও ওপারে গিয়ে অনুষ্ঠানে যেতাম। এখন কেউ ভাল নেই, ইনি ৭১ যুদ্ধ দেখেছেন। কালিয়ারি গ্রাম পঞ্চায়েতের সদস্য বিশ্বজিৎ সরকার বলেন, "নজরদারি বেড়েছে, ক্যামেরা বেড়েছে। তবু আতঙ্ক।''

অশান্ত বাংলাদেশে নৈরাজ্য়ের গুচ্ছ গুচ্ছ ছবি ইতিমধ্য়েই সামনে এসেছে। এই প্রেক্ষিতে, আক্রান্ত হিনদু পরিবারগুলির সঙ্গে দেখা করল, রাষ্ট্রপুঞ্জ অনুমোদিত, বাংলাদেশের মানবাধিকার সংগঠনের প্রতিনিধি দল। চট্টগ্রামের সেবক কলোনি ও হরিজন কলোনিতে যান তারা। কথা বলেন আক্রান্ত পরিবারের সঙ্গে। তাঁদের সামনে ক্ষোভের কথা তুলে ধরে হিন্দু পরিবারগুলি। ওই এলাকার এক বাসিন্দা জানান, "আমার ছেলে চাকরি থেকে আসছিল। ইউনিভার্সিটিতে চাকরি করে আমার ছেলে। আমার ছেলেকে অনেক মারধর করেছে, অনেক মারধর করার পর, আমার ছেলের অনেক রক্ত বেরিয়েছে। কিন্তু, আমার ছেলেকে আর দেখিনি।'' মিথ্য়ে মামলায় বাংলাদেশ পুলিশ হিন্দুদের ফাঁসাচ্ছে বলে অভিযোগ করে বাংলাদেশের এই পরিবারগুলো। সূত্রের খবর, এদিন চট্টগ্রামে খুন হওয়া আইনজীবীর বাড়িতেও যান প্রতিনিধি দলের সদস্য়রা। ঘুরে দেখেন ভাঙা মন্দির, আক্রান্ত হিন্দু পরিবারের ঘরবাড়ি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Abhaya Crossing: 'ডোরিনা ক্রসিংয়ের নাম বদলে হোক অভয়া ক্রসিং' মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের কাছে প্রস্তাব চিকিৎসক সংগঠনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget