এক্সপ্লোর

India vs Brazil: ভারত-ব্রাজিলের ম্যাচ দেখতে এসে শ্লীলতাহানির শিকার তরুণী, ধৃত উত্তরপ্রদেশের ব্যক্তি

India vs Brazil Match: অভিযোগকারিণীর দাবি, রবিবার রাত ১২ টা নাগাদ ম্য়াচ শেষের পর তিনি যখন হোটেলের লবিতে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের টিমকে সমর্থন জানানোর জন্য়, তখন তাঁকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়।

কলকাতা: ভারত-ব্রাজিলের ম্যাচ দেখতে এসে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী। আর সেই অভিযোগের ভিত্তিতেই জে ডব্লিউ মেরিয়ট হোটেল থেকে গ্রেফতার  হলেন একজন। পুলিশ সূত্রে দাবি, ধৃতের নাম পলাশ রায়। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং অভিযোগকারিণী নাগাল্যান্ডের বাসিন্দা। অভিযোগকারিণীর দাবি, গতকাল রাত ১২ টা নাগাদ ম্য়াচ শেষের পর তিনি যখন হোটেলের লবিতে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের টিমকে সমর্থন জানানোর জন্য়, তখন তাঁকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়। এরপরই তিনি অভিযোগ জানান থানায়। যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

রবিবার ঐতিহাসিক ফ্রেন্ডলি ম্য়াচে ভারত ও ব্রাজিল মুখোমুখি হয়েছিল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্য়াচে ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ব্রাজিল ফুটবল দল। রাজ্যে সরকার বদলের পর এই প্রথমার কোনও বড় স্পোর্টস ইভেন্ট হল। নীল সাদা রংয়ের পরিবর্তে যুবভারতী সেজে উঠেছিল গেরুয়া রংয়ে। দর্শকাসনে বসানো হয়েছে তেরঙা চেয়ার। ভারতের বিরুদ্ধে যে ঐতিহাসিক ম্যাচে খেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। শনিবার যুবভারতী স্টেডিয়ামে নির্বিঘ্নেই মিটল ভারত-ব্রাজ়িল ম্যাচ। যে ম্যাচ দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতা মিঠুন চক্রবর্তী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বসে খেলা দেখলেন মুখ্যমন্ত্রী।

ম্যাচে নিশ্চিতভাবেই খাতায় কলমে অনেক এগিয়ে থেকে মাঠে নেমেছিল ব্রাজিল ফুটবল দল। ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কার্লো আনসেলোত্তি । ভারতও ৪-৪-২ ফর্মেশন দিয়েই অঘটন ঘটানোর চেষ্টায় ছিল ঘরের মাঠে। লড়াইটাও শুরু করেছিল তাঁরা দারুণভাবে। ম্যাচের শুরুতেই কর্নার আদায় করে নিয়েছিল ব্রাজ়িল । তবে ভিনিসিয়াসের ক্রস থেকে ক্ষতি হয়নি ভারতের। বল বিপন্মুক্ত করে দেয় ভারত । পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ভারতও। ম্যাচের ৫ মিনিটে পরপর দুটি কর্নার আদায় করে নেয় ভারত। অনিরূদ্ধ থাপার কর্নার থেকে আপুইয়ার দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৮ মিনিটে বাঁদিক থেকে কাট করে বক্সে ঢুকে ভারতের গোল লক্ষ্য করে প্রথম শট ভিনিসিয়াসের। ঝাঁপিয়ে বাঁচান গুরপ্রীত। কর্নার পেলেও তা থেকে বিপদ হয়নি ভারতের। 

বাঙালি বরাবরই ফুটবলপ্রেমী। আর কলকাতার বুকে ব্রাজিল ফুটবলের সমর্থকদের সংখ্য়াটাও কম নয়। তাই যুবভারতীতে সাম্বা ম্যাজিক দেখার আশায় মাঠ ভরাবেন সমর্থকরা, এমনটা আশা করাই গিয়েছিল। ঐতিহাসিক ফুটবল ম্যাচের জোড়া টানেও মাঠ ভরল না। শনিবারের যুবভারতীতে তিলধারণের জায়গা থাকবে না বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু তেমনটা কিন্তু খুব একটা হয়নি।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
Advertisement

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget