এক্সপ্লোর

Eastern Railway News: মশাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়া, বিশেষ ঘোষণা রেলের ; যাত্রীরা কি দৈনিক ট্রেন পাবেন ?

Railway News: আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে।

সুনীত হালদার, হাওড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার হাওড়া (Howrah) থেকে অনেক কম সময়ে বাঁকুড়ায় (Bankura) পৌঁছে যাবে ট্রেন। বুধবার বিকেলে হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম বিল্ডিংয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন পূর্ব রেলের (Eastern Railway)  হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার। 

এপ্রসঙ্গে তিনি বলেন, "আগামী ১৪ থেকে ১৭ নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এর ফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১৮৫ কিলোমিটারে দাঁড়াবে। এর ফলে যাত্রীরা হাওড়া থেকে অনেক কম সময়ে পৌঁছে যেতে পারবেন বাঁকুড়া। মশাগ্রাম স্টেশন পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হেসাবে কাজ করবে।" 

এদিন তিনি আরও বলেন, "মশাগ্রাম থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত অটো সিগনালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ করা হবে। এর ফলে আট জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এইসব ট্রেনগুলির মধ্যে রয়েছে কবিগুরু এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস, আসানসোল-সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস এবং শিয়ালদা-সিউড়ি মেমু ট্রেন। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা-এনজিপি পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল-নবদ্বীপ-কাটোয়া-আজিমগঞ্জ রুটে চলাচল করবে।  পাশাপাশি হাওড়া থেকে বিকানির এক্সপ্রেস, মুম্বই মেল, হিমগিরি এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস কর্ড লাইনের বদলে মেন লাইন দিয়ে নিয়ে যাওয়া হবে।"

ডিআরএম আশা প্রকাশ করেন, খুব শীঘ্রই রেল দফতর হাওড়া-বাঁকুড়া রুটে নতুন ট্রেন চালাবে। অটো সিগনালিং সিস্টেম চালু হওয়ার ফলে মশাগ্রাম স্টেশন দিয়ে মেল এক্সপ্রেস এর পাশাপাশি মালগাড়ি নিয়ে যাওয়া হবে। এতে লাভবান হবে রেল।

এর পাশাপাশি বুধবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হাওড়া-ব্যান্ডেল শাখায় আট জোড়া লোকাল ট্রেন সন্ধ্যের দিকে চালানো হবে। ট্রেন চলবে মাঝরাত পর্যন্ত। এছাড়াও হাওড়া-শক্তিগড় শাখায় এমনভাবে সিগন্যালিং সিস্টেমকে উন্নত করা হচ্ছে যাতে ৭৫ মিটার তফাতে দুটি লোকাল ট্রেন চলতে পারে। আগে যেখানে ১০০ থেকে ১৫০ মিটার দূরত্ব বজায় রাখা হত।" 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget