এক্সপ্লোর

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

Indranil Sen: মমতার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ইন্দ্রনীল সেন? ED-র প্রেস বিবৃতিতে আর কী?

কলকাতা: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাদের দাবি, মন্ত্রী থাকাকালীন নিজের দুই ঘনিষ্ঠের সংস্থাকে ৮৫ কোটি টাকা টেন্ডার পাইয়ে দেন ইন্দ্রনীল। 
দুই ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। আর সেই সংস্থা থেকে ইন্দ্রনীলের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন একাধিক সংস্থায় টাকা পাঠানো হয়েছিল। টাকা তোলাও হয়েছিল সেই সব সংস্থা থেকে। শুধু তাই নয়, ED-র দাবি, ইন্দ্রনীল মন্ত্রী থাকাকালীন তাঁর সংস্থা 'অক্টেভ রেকর্ডসে'র অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকা ডিপোজিট করা হয়। 
সেই সংস্থার অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। ইন্দ্রনীল দাবি করেছেন, রয়্যালটি বাবদ এই টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল। বিবৃতি দিয়ে এমনই দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। (Indranil Sen)

UNESCO-র নাম করে দুর্গাপুজোয় আর্থিক দুর্নীতির অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের বিরুদ্ধে। বুধবার সিজিও কমপ্লেক্সে সাড়ে ন'ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর তার পরই প্রেস বিবৃতি জারি করল ED, যাতে এই প্রথম তৃণমূলনেত্রী মমতার নাম উঠে এল। ED-র প্রেস রিলিজে যে মানিট্রেল দেখানো হয়েছে, তাতে নাম রয়েছে মমতার। বলা হয়েছে, টাকা ঢুকেছে মমতার অ্যাকাউন্টেও। ইন্দ্রনীল এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি এবং ইন্দ্রনীলকে জিজ্ঞাসাবাদের পরই এই তথ্য উঠে এসেছে বেল জানা গিয়েছে। ইন্দ্রনীলের স্ত্রী এবং তাঁঁর স্ত্রীর সংস্থা 'মাস আর্টস' UNESCO-র নাম ভাঙিয়ে ২০২৩ এবং ২০২৪ সালের দুর্গাপুজোয় পাস বিক্রি করে মোটা টাকা তুলেছে বলে অভিযোগ। সেই মামলার তদন্তেই মমতার নাম উঠে এল। (Mamata Banerjee)


Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র

আরও পড়ুন: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ED-র দাবি, মন্ত্রী থাকাকালীন দুই ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি এবং দীপেশের সংস্থাকে প্রায় ৮৫ কোটি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন ইন্দ্রনীল। সেই সমস্ত সংস্থা থেকে ইন্দ্রনীলের আত্মীয়দের সংস্থায় টাকা যায়। পরবর্তীতে ওই সব সংস্থা থেকে নগদে টাকা তোলা হয়। পরবর্তীতে ইন্দ্রনীলের সংস্থা অক্টেভ রেকর্ডসে'র অ্যাকাউন্টে আবার  নগদে ৩.৮ কোটি টাকা জমা করা হয়। এর পর ওই অক্টেভ রেকর্ডসে'র অ্যাকাউন্ট থেকে মমতার অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা জমা পড়ে। সেই নিয়ে গতকাল দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ইন্দ্রনীলকে। তাতে ইন্দ্রনীল জানান, 'অক্টেভ রেকর্ডস' থেকে যে টাকা মমতার অ্যাকাউন্টে গিয়েছে, তা রয়্যালটির টাকা। রয়্যালটি বাবদ ওই টাকা পেয়েছেন মমতা। ED-র প্রেস বিবৃতিতে মমতার থাকা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ১ লক্ষের বেশি পাস বিক্রি হয়। 'মাস আর্টস' সংস্থাটির সঙ্গে কলকাতার বড় পুজোগুলির সঙ্গে চুক্তি হয়। ঠিক হয়, 'মাস আর্টসে'র কাছে পাস কেনা লোকজনই বড় পুজোগুলি দেখতে পাবেন। পাসের দাম রাখা হয়েছিল ১৭৪৯ টাকা থেকে ৫৪৯০ টাকা পর্যন্ত। সেখান থেকে কোটি কোটি টাকা ওঠে বলে অভিযোগ। UNESCO-র নাম ভাঙিয়ে ওই পাস বিক্রি করা হয়। অথচ ওই UNESCO-র সঙ্গে কোনও চুক্তি হয়নি 'মাস আর্টসে'র। অর্থাৎ বেআইনি ভাবে UNESCO-র নাম ভাঙিয়ে ব্য়বসা চালায় ওই সংস্থা, যাতে ইন্দ্রনীলের প্রত্যক্ষ মদত ছিল বলে অভিযোগ ওঠে। সেই নিয়েই তদন্ত চলছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget