এক্সপ্লোর

Sandeshkhali: সন্দেশখালির অশান্তিতে ইন্ধনের অভিযোগ, বাম-BJP'র পর গ্রেফতার ISF-এর আয়েশা বিবি

Sandeshkhali News: পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে ISF-এর নেত্রী আয়েশা বিবির

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বাম (CPIM)-বিজেপির (BJP) পর এবার সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) গ্রেফতার হলেন ISF নেত্রী। ধৃতের নাম আয়েশা বিবি। আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ (Police)। পুলিশের দাবি, সন্দেশখালিতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তাতে ইন্ধন রয়েছে মিনাখাঁর বাসিন্দা এবং ISF-এর মিনাখাঁ বিধানসভা কমিটির সদস্য আয়েশা বিবির।                   

সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। এর আগে সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার হন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার ও বিজেপি নেতা বিকাশ সিংহ। তৃণমূলের সাসপেন্ডেড নেতা উত্তম সর্দার ও ব্লক সভাপতি শিবু হাজরাকেও গ্রেফতার করেছে পুলিশ। তবে ৫২ দিন ধরে অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। 

এদিকে আজ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালিতে যাওয়ার পথে, ৫২ কিলোমিটার আগে ভোজেরহাটে আটকানো হল স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। ১৪৪ ধারার কারণ দেখিয়ে বাধা দেওয়ার পর বাসন্তী হাইওয়ের ধারে ধর্নায় বসে ৬ সদস্যের প্রতিনিধিদল। শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় দণ্ডবিধির ১৫১ নম্বর ধারায় তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি,শুরু করে প্রাক্তন IPS অফিসার, আইনজীবীরা। বেআইনিভাবে পুলিশ আটকেছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। পুলিশি বাধায় বাসন্তী হাইওয়েতে যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল। 

অন্যদিকে, মানুষের ক্ষোভ মেটাতে গতকালের পর আজ ফের সন্দেশখালিতে যান দুই মন্ত্রী। বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় শুক্রবার শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন সেখানেই ঢোল বাজিয়ে কীর্তনের আসনে যোগ দিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক। মানুষ ভাল আছেন, তাই আমাদের এখানে ডেকেছেন। দাবি মন্ত্রীদের। রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে এসেছি, আপনাদের জমি ফেরত দেওয়া হবে বলে আশ্বাস দেন দুই মন্ত্রী।  

শুধু সন্দেশখালি নয়, এবার বাসন্তী থানা এলাকাতেও জমি দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, বাসন্তীর সরবেড়িয়া পুরাতন বাজারে ৯ বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখল করা হয়। প্রতিবাদ করায় স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার হুমকি দেয় শেখ শাহজাহান বাহিনী। ৫২ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। তাঁর শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দাররা গ্রেফতার হয়েছেন। এই পরিস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পেয়েছেন বাসন্তীর এই বাসিন্দা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
কুণাল ঘোষকে ঘিরে বিক্ষোভ, 'চোর' স্লোগান, উত্তাল বেলেঘাটা
News Live Update : 'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
'নন্দীগ্রামে বিজেপি আজ বীজ থেকে বটবৃক্ষ, মূল-সহ উৎখাত হয়েছে তৃণমূল কংগ্রেস' ! কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ?
‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?
Rail News: বোলপুর স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস, তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তি
Rail News: বোলপুর স্টেশনে আটকে গণদেবতা এক্সপ্রেস, তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget