এক্সপ্লোর

ISF Agitation: নৌশাদের মুক্তির দাবি! শিয়ালদায় উত্তেজনা, ঘটকপুকুরে মাথা ফাটল পুলিশের

Nawsad Siddique:কলকাতার বিভিন্ন জায়গায় এসে জড়ো হচ্ছেন সমর্থকরা। শিয়ালদা থেকে ধর্মতলায় জমায়েত শুরু হয়েছে।

কলকাতা: নৌশাদ সিদ্দিকি সহ আইএসএফ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাস্তায় নামছেন আইএসএফ কর্মীরা। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন জায়গায় এসে জড়ো হচ্ছেন সমর্থকরা। শিয়ালদা থেকে ধর্মতলায় জমায়েত শুরু হয়েছে। শিয়ালদা থেকে শুরু নাগরিক মঞ্চের মিছিল। কলেজ স্কোয়ার থেকে মিছিল বিজেপির সংখ্যালঘু সেলের।

মিছিলের ডাক:
নৌশাদ সিদ্দিকি সহ আইএসএফ নেতা-কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে মিছিলের ডাক নাগরিক মঞ্চের। পুলিশ অনুমতি না দিলেও মিছিলে অনড় আইএসএফ। শিয়ালদায় পুলিশের সঙ্গে তর্কাতর্কি আইএসএফ সমর্থকদের। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে সরব সিপিএম-বিজেপি-সহ সব বিরোধীরা। 

ঘটকপুকুরে ধস্তাধস্তি:
এদিকে নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে ঘটকপুকুরে আইএসএফ (ISF) সমর্থকের বিক্ষোভ চলছিল। সেখানে দীর্ঘক্ষণ ধরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এক আইএসএফ কর্মী। তাঁকে তুলতে গেলে ঘটকপুকুরে বিক্ষোভকারী আইএসএফ সমর্থকের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ওই ব্যক্তির হাতে একটি সিরিঞ্জ ছিল। সেটা দিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন তিনি। তাঁকে বাঁধা দিতে গেলে এক পুলিশকর্মীর মাথায় আঘাত করেন তিনি। তাতে মাথা ফেটে যায় ওই পুলিশকর্মীর।

বিশাল বাহিনী:
আইএসএফ-এর মিছিল ঘিরে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য আগেভাগেই তৈরি রয়েছে পুলিশ। বিশাল বাহিনী রয়েছে ধর্মতলায়। পুলিশের লাঠি-বর্মও তৈরি হয়েছে।

ফুরফুরা শরিফের পিরজাদা নাজমুস শাহদত সিদ্দিকি বলেছেন, 'কোটি কোটি মানুষ আমাদের মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। আমরা এখনও শান্তি বজায় রাখতে বলেছি। শুধু আমরা একবার বলব, ঘণ্টায় ঘণ্টায় রাস্তাঘাট অবরোধ করে দেব।' অপর পিরজাদা কাশেম সিদ্দিকি বলেছেন, 'নৌশাদকে যখন গ্রেফতার করেছে, ফুরফুরা শরিফের পিরজাদারা এত সহজে ছাড়বে না।' পাশাপাশি তাঁর সংযোজন, 'একটা বিধায়ককে ধরেছে, আগে অনেক আন্দোলন হয়েছে, এইভাবে কোনও বিধায়ককে গ্রেফতার করা হয়নি। পুলিশ বিনা ইউনিফর্মে, আরাবুলের কিছু টিম, বিনা ইউনিফর্মে ধর্মতলার বুকে লাঠি চালিয়েছে এবং তাদেরকে মারধর করেছে। আমাদের কাছে মেসেজ এসেছে, ১৮ জনকে ও নৌশাদকে এমএলএ-কে রাত দেড়টা-দুটোর সময় মারধর করা হয়েছে।'

শনিবার দলের প্রতিষ্ঠা দিবসে, ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ISF। যার আঁচ এসে পড়েছিল কলকাতার ধর্মতলায় (Esplanade)। ISF-এর অবরোধ তুলতে গিয়ে লাঠি চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র। ওই ঘটনায় বিধায়ক নৌশাদ-সহ এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ISF বিধায়কের সঙ্গে দেখা করতে লালবাজারে গিয়েছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। যদিও নৌশাদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তিনি।


আরও পড়ুন: দিল্লির বঙ্গ ভবনের নিরাপত্তায় এবার রাজ্য পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget