এক্সপ্লোর

IT Raid: আয় বহির্ভূত সম্পত্তি ও কর সংক্রান্ত অভিযোগে রায়গঞ্জের বিধায়কের বাড়িতে তল্লাশি

Krishna Kalyani:কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস, ম্যানেজারের বাড়িতে চলছে আয়কর দফতরের তল্লাশি

উত্তর দিনাজপুর: এবার রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানা। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি, অফিস, ম্যানেজারের বাড়িতে চলছে আয়কর দফতরের তল্লাশি। আয় বহির্ভূত সম্পত্তি ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগ। খবর আয়কর দফতর সূত্রে। আয়কর দফতর সূত্রে খবর, কৃষ্ণ কল্য়াণীর ৩টি ঠিকানায় চলছে তল্লাশি।

আয়কর দফতরের আধিকারিকরা বলছেন, তাদের কাছে খবর ছিল যে কৃষ্ণ কল্যাণীর আয় বহির্ভূত সম্পত্তি র.য়েছে। গত কয়েক বছর ধরে যে আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে সেখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে আয়কর সূত্রের খবর। সকালেই কলকাতায় থেকে আয়কর দফতরের আধিকারিকরা রায়গঞ্জে পৌঁছে যান। এখনও পর্যন্ত ৩টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছেছেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বাইরে থেকে বাড়ির গেট সিল করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, বাড়ির ভিতরে ঢুকে পরিবারের সব সদস্যের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। বিধায়কের ফোনও নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাইরে কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

কীসের খোঁজে তল্লাশি:
বিভিন্ন জায়গায় বেনামি সম্পত্তি রয়েছে বলে আয়কর দফতর সূত্রের খবর। পরিবারের কার কার নামে সম্পত্তি রয়েছে। কোনও ব্যবসা রয়েছে কিনা। সেটা কীসের ব্যবসা। সেই ব্যবসায় আর্থিক লেনদেন কী হয়েছে। সকাল আটটায় জেলায় ঢোকেন আয়কর দফতরের ৩০-৪০ জন আধিকারিক। প্রথমেই কৃষ্ণ কল্যাণীর বাড়িতে পৌঁছন যান। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর অফিসেও যায় একটি টিম। তারপরেই কৃষ্ণ কল্যাণীর তেলের মিলেও পৌঁছয় একটি টিম। শুরু হয়েছে তল্লাশি। সব জায়গাই কার্যত সিল করে দেওয়া হয়েছে। বাইরের কারও সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। কৃষ্ণ কল্যাণীর ২ জন ম্যানেজারের বাড়িও সিল করে দেওয়া হয়েছে 

একুশের বিধানসভা ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। দলবদলের পর তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে গেরুয়া শিবির। ২০ হাজার ৭৪৮ ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন। কয়েক মাসের মধ্য়েই দলবদল করেন কৃষ্ণ কল্যাণী। ২৭ অগস্ট, ২০২১- বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। ৪ জুলাই, ২০২২, মুকুল রায়ের জায়গায় বিধানসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

আরও পড়ুুন: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: '২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
'২০২১-এ, ভোট পরবর্তী হিংসার জায়গায়, কোন OC ও ঊর্ধ্বতন অফিসাররা ছিলেন?', তালিকা চেয়ে পাঠাল কমিশন
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
ভোর রাতে হাসপাতালের ICU তে ভয়াবহ আগুন ! ঝলসে, দমবন্ধ হয়ে বহু মৃত্যু
Weather Today: প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, কমলা সতর্কতা জারি, আজ থেকেই বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়?
প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, কমলা সতর্কতা জারি, আজ থেকেই বৃষ্টি বাড়বে কোন কোন জেলায়?
Bankura News:বকেয়া DA-র দাবিতে 'স্কুল বন্ধ করে মিছিলে', প্রধান শিক্ষককে হুমকি তৃণমূল নেতার ! গুরুতর অভিযোগ বাঁকুড়ায়
বকেয়া DA-র দাবিতে 'স্কুল বন্ধ করে মিছিলে', প্রধান শিক্ষককে হুমকি তৃণমূল নেতার ! গুরুতর অভিযোগ বাঁকুড়ায়

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget