এক্সপ্লোর

Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

Benefits of Fennel Seeds: কাঁচা মৌরী চিবিয়ে খেতে পারেন। এর ফলেও উপকার পাবেন আপনি। তবে অতিরিক্ত মৌরী খাবেন না। তার ফলে সমস্যা বাড়তে পারে।

ভারতীয় মশলার মধ্যে রয়েছে অনেক গুণ। বিভিন্ন মশলা বিভিন্ন কাজে লাগে। এর মধ্যে মৌরী হল অন্যতম। এই মশলা যেমন রান্নায় ব্যবহার করা যায়, তেমনই এর রয়েছে অন্যান্য অনেক গুণ। অনেকেই সকালবেলায় খালি পেটে মৌরী ভেজানো জল খেয়ে থাকেন। ওজন কমাতে অর্থাৎ অতিরিক্ত বডি ফ্যাট ঝরাতে দারুণ ভাবে কাজে লাগে মৌরী।

কীভাবে মৌরী ওজন কমায় জেনে নেওয়া যাক

  • মৌরীর মধ্যে রয়েছে অনেক নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টিকর উপকরণ। সুগন্ধ ছাড়াও এই মশলা ওজন কমাতে সাহায্য করে। মৌরীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপকরণ শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
  • মৌরীর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তাই এই উপকরণ সহজে খাবার হজম করায়। এর পাশাপাশি আপনার পেট ভরিয়ে রাখে। তাই রান্নায় মৌরী ব্যবহারের অনেক উপকারিতা রয়েছে। কারণ এই মশলা আপনার সর্বক্ষণ খিদে পেয়েছে এমন ভাব দূর করবে অনায়াসে। এর ফলে আপনি মাঞ্চিং বা স্ন্যাকিং কম করবেন, যা আপনার ওজন কমাতে সাহায্য করবে।
  • মৌরী সহজে খাবার হজম করানোর পাশাপাশি আপনার শরীরে মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। এর ফলে শরীরের ফ্যাট বার্নিং প্রসেস দ্রুত হতে থাকে। অর্থাৎ সহজে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরে যাবে।
  • অনেক সময়েই আমরা বুঝতে না পেরে বেশি খাওয়াদাওয়া করে ফেলি। অর্থাৎ আমাদের যা ক্ষমতা তার থেকে বেশি খেতে ফেলি। এর ফলে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয়। যদি এই সময়ে একটু মৌরী খাওয়া যায় তাহলে অনেক উপকার পাওয়া যাবে। এই জন্যই রেস্তোরাঁয় খাবার দেওয়ার শেষে মৌরী পরিবেশন করা হয় অনেকসময়। মূলত মৌরী এমন একটি উপকরণ যা শরীরের সমস্ত টক্সিন এবং অতিরিক্ত ফ্লুইড বের করে দেয়। আর তাই আপনার শরীর থাকে সতেজ এবং ঝরঝরে। 

প্রতিদিনের ডায়েটে বা মেনুতে কীভাবে যোগ করবেন মৌরী

  • এমনিতে অনেকের বাড়িতেই মৌরী দিয়ে রান্না হয়। এর ফলে খাবারে পুষ্টিগুণ তো থাকেই সেই সঙ্গে পাওয়া যায় সুগন্ধ।
  • কাঁচা মৌরী চিবিয়ে খেতে পারেন। এর ফলেও উপকার পাবেন আপনি। তবে অতিরিক্ত মৌরী খাবেন না। তার ফলে সমস্যা বাড়তে পারে।
  • চায়ের সঙ্গে কিংবা গরম জলে মৌরী ভিজিয়ে রেখে সেই পানীয় খেতে পারেন। এর মাধ্যমে শুধু যে শরীরের অতিরিক্ত ফ্যাট ঝরবে তা নয়, আরও অনেক উপকার পাওয়া যাবে।

আরও পড়ুন- পায়ের পেশীতে টান ধরলে কীভাবে যন্ত্রণা দূর করবেন? রইল কিছু ঘরোয়া টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget