এক্সপ্লোর

Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

Jadavpur: যাদবপুরে দুঃস্বপ্নের রাত। অরবিন্দ ভবনের দরজায় ক্রমাগত ধাক্কা। জ্বালানো হল আগুন, ছোড়া হল পাথর। গভীর রাতে উত্তাল হয়ে ওঠে এলাকা।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা ছড়াল। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ হয়। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরে উত্তেজনা। GB ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP। ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে উত্তেজনা আরও বাড়ে। তাঁদের সমর্থকদের উপর চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা, অভিযোগ ABVP-র। এই ইস্যুতে এবার মুখ খুললেন সৃজন ভট্টাচার্য। যাদবপুরের বিধায়িকা শর্বরী মুখোপাধ্য়ায়ের দিকেও আঙুল তুললেন তিনি। 

সৃজন ভিডিও বার্তায় জানিয়েছেন, 'ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টির কিছু ছাত্র নিজেদের মধ্য়ে সভা করছিল। সেখানে ABVP-র গুণ্ডারা ঢুকে পড়ে। অশান্তি তৈরির চেষ্টা করে। দু পক্ষের মধ্য়ে বচসা হয়। এখানে SFI কোথাও ছিল না। এরপর শুনছি যে বিজেপির গুণ্ডারা ঢুকে পড়ে, তারা গিয়ে ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের মধ্যে। তার থেকেও হাস্যকর দেখলাম যে যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মত করে যারা গুণ্ডামি করল, তাদের বাঁচানোর জন্য মিডিয়ার সামনে গিয়ে সুজন চক্রবর্তী ও আমার নামে চিৎকার চেঁচামেচি করছেন। আরে, এত ভয়ের কী আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুক না, মাঝরাথে গুণ্ডামি করার কী আছে? এগুলো শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে।'

যাদবপুরে দুঃস্বপ্নের রাত। অরবিন্দ ভবনের দরজায় ক্রমাগত ধাক্কা। জ্বালানো হল আগুন, ছোড়া হল পাথর। গভীর রাতে উত্তাল হয়ে ওঠে এলাকা। এসএফআই সহ অন্যান্য ছাত্র সংগঠনের ফেস্টুন, পতাকায় আগুন ধরানো হয়। ভেতরে পড়ুয়াদের একাংশ বন্ধ গেট ধরে ঝাঁকাতে থাকে, ভেতর থেকে তাঁদের ইট মারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এবিভিপির সদস্যরা। মারধরের অভিযোগ মিথ্যে, এমনটাই দাবি করেছে অরবিন্দ ভবনে আশ্রয় নেওয়া পড়ুয়ারা। 

এদিকে, বিশ্ববিদ্যালয়ে রাতে গন্ডগোলে তাঁদের ৬-৭ জন সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ ABVP-র। আহত সমর্থকদের KPC মেডিক্যাল কলেজে নিয়ে যায় ABVP নেতৃত্ব। হাসপাতালে এসে পৌঁছন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। এ ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করেন তিনি। এরপর বিজেপি বিধায়কের নেতৃত্বে BJP ও ABVP সমর্থকরা যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভে ছিলেন ABVP-র কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী ও রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টচার্য। রাত সাড়ে ১২টা নাগাদ এই ২ জনের নেতৃত্বে যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে যায় একদল ABVP সমর্থক। বিশ্ববিদ্যালয়ের বন্ধ গেট ধাক্কা মেরে খুলে দিয়ে ঢুকে যান ABVP সমর্থকরা। SFI-সহ অন্যান্য ছাত্র সংগঠনের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget