এক্সপ্লোর

Jadavpur University: "আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

Agnimitra On Jadavpur University ABVP SFI Clash: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার ?

হিন্দোল দে, সোমক লাহিড়ি, ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মতো ঐতিহ্য়বাহী শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতের হামলা, যে ঘটনা নিয়ে ক্ষোভ ঝরে পড়েছে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। এবার এ নিয়ে একই সুর শোনা গেল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের মুখেও। বললেন, কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্য়ে রাজনীতি আনবেন না। আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে আমরা সমর্থন করি না। 

আরও পড়ুন, "বলতে খারাপ লাগছে",অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার

পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, কিছু কিছু রাজনীতির বাইরে থাকবে এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে আমরা সমর্থন করি না। দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার রাতে এভাবেই তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। ভেঙে ফেলা হয়েছে নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের এই ঐতিহাসিক এমব্লেম। যা নিয়ে শুক্রবার ক্ষোভ ঝরে পড়ে বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায়। বিজেপি বিধায়ক ও অর্থমন্ত্রী  স্বপন দাশগুপ্ত বলেন, সবথেকে আমার খারাপ লেগেছে, যাদবপুরের যে এমব্লেমটা, সেটা, কীরকমভাবে ধ্বংস হয়ে গেল। ধ্বংস হয়তো হয়নি। আবার সারানো যাবে। কিন্তু অসম্মান করা হয়েছে। সেটার কোনও সন্দেহ নেই।
 
শনিবারও যাদবপুর প্রসঙ্গ শোনা যায় স্বপন দাশগুপ্তর মুখে। বিজেপি বিধায়ক ও অর্থমন্ত্রী  স্বপন দাশগুপ্ত বলেন, এগুলো ছাত্রদের নিজেদের সমস্য়া, নিজেরা সমাধান করুক। এটাকে রাজনীতিকরণ সব জিনিসে করা উচিত না আমি মনে করি। আমাদের স্টেটের একটা বড় সমস্য়া হয়ে গেছে, আমরা সবকিছুর মধ্য়ে রাজনীতি ঢুকিয়ে ফেলেছি।  যত হবে চেঁচামেচি, মারধর, সেগুলো বিশ্ববিদ্য়ালয়ের মূল বিষয় নয়। একই সুর শোনা গেল বিজেপি সরকারেরই আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়।
 
পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যে খ্য়াতি, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয়, বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, আমরা এটাকে সমর্থন করি না। সে যে দলেরই হোক। আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্য়ে আনবেন না। বাইরে করুন। যে কারণে একসময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থায়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন, তাঁরা কেউ রাজনীতির সঙ্গে জড়িত নয়।

যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বুকে যা ঘটেছে তা লজ্জার-কলঙ্কের অধ্য়ায়। ঘটনায় সরাসরি অভিযুক্ত RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ বা ABVP। তাণ্ডবের আগে খোদ যাদবপুরের বিজেপি বিধায়কের গলায় শোনা গেছে হুমকি। যাদবপুরের বিজেপি বিধায়ক  শর্বরী মুখোপাধ্যায় বলেন, সারারাত চলবে এই তাণ্ডব। আমি ঘণ্টাখানেক সময় দিলাম আপনাকে সৃজন।+আপনি যাদবপুর থানায় তাদের সারেন্ডার করাবেন। তা নাহলে ১ ঘণ্টা পর থেকে, যাদবপুর হস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার, ABVP-র সবাই।
 
'ঋতব্রত তৃণমূল' বিধায়ক সন্দীপন সাহা বলেন, ভয়ংকর নিন্দনীয় ঘটনা। কঠোর ব্যবস্থা নিতে হবে। এ মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো, দলমত নির্বিশেষে ব্যবস্থা নিন।'যদিও এই ঘটনায় বিজেপির অন্দরে আবার ভিন্ন সুরও শোনা গেছে। স্কুল শিক্ষামন্ত্রী ও বিজেপি বিধায়ক  দীপক বর্মন বলেন, যেটুকু খবর আছে, কিছু বাজে লোক সেখানে, যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে, আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। প্রশাসন যথা সময়ে সঠিক ব্যবস্থা নেবে।'৭০ বছরের একটা অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে যে শিক্ষাপীঠের ছাত্র-ছাত্রীরা। সেই ঐতিহ্য়ের যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে এমন বেলাগাম তাণ্ডব।যারা এই ঘটনা ঘটাল, তাদের বিরুদ্ধে কি কোনও ব্য়বস্থা নেবে প্রশাসন?

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
Coochbehar News: '৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
'৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget