এক্সপ্লোর

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?

Jadavpur University Violence : যাদবপুরের তদন্ত কমিটির সদস্যকে নিয়ে আপত্তি RSS-র, শুরুর আগেই হোঁচট খেল বিশ্ববিদ্যালয়ের তদন্ত

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনায়, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলেও, পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। আর এরই মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তদন্ত কমিটি গঠন করা হয় , সেই তদন্ত শুরুর আগেই,সেই তদন্ত শুরুর আগেই হোঁচট খেল। তার কারণ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তদন্ত কমিটির চেয়ারম্যান। এনিয়ে ইমেল পাঠিয়ে নিজের সিদ্ধান্তর কথা জানিয়েছেন, শুভশঙ্কর সরকার।  

আরও পড়ুন, "আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনায় আগেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই তদন্ত কমিটির দায়িত্ব যাঁকে দেওয়া হয়েছে, তাঁকে নিয়ে আপত্তি জানিয়েছিল RSS প্রাভাবিত অধ্যাপকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘ। আপত্তি জানিয়ে সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল এবং উচ্চশিক্ষা দফতরকে ইমেল করা হয়েছে। তাদের দাবি, হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হোক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃর্তৃপক্ষ স্বয়ং উপাচার্য, একটা তদন্ত কমিটির সিদ্ধান্ত নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে গোটা বিষয়টায়, উনিশ এবং ২০ তারিখ, বুধ এবং বৃহস্পতিবার, যেভাবে ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে,যেভাবে পড়ুয়াদের কটুক্তি করা হয়েছে, এবং হাতে লাঠি নিয়ে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে,গোটা বিষয়টায় একটা অভ্যান্তরিন তদন্ত হবে। এবং সেই তদন্তের একটি কমিটি হবে। তিন সদস্যের একটি কমিটি তৈরি হয়েছিল। এবং বাকি দুইজন সদস্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাঁরা সহায়তা করবেন, সেই তদন্ত কমিটিরই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে। আরও দুইজন মেম্বার ছিলেন, অরুনাশিস গোস্বামী, তিনি বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির উপাচার্য এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমেন্দু চট্টোপাধ্যায়।তবে  যেটা জানা যাচ্ছে, সেই মেল পাঠানোর পরেই,  তার পরের দিনই শুভশঙ্কর সরকার, যিনি এই কমিটির চেয়ারম্যান, তিনি এই পদ প্রত্যাখ্যান করেছেন। এবং প্রত্যাখ্যাত করে, পাল্টা ইমেল করেছেন যাদবপুরের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে।

শুভশঙ্কর সরকার এবিপি আনন্দ-কে জানিয়েছেন, 'এই তদন্তটা করার বিষয়ে যখন ওনার সঙ্গে ফোনে কথা হচ্ছিল আমার, ২১ তারিখ, উনি তখন চিঠিটা আমায় পাঠাননি, ..আমি তখন ব্যক্তিগত অসুবিধার কথা বলেছি। এই ধরনের তদন্ত হতে গেলে, এটা নিয়ে ইন্টারকশন হওয়া দরকার। মানে তাঁরা, যারা ওখানে ছিল, বা যারা তাঁদের দেখেছে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই হোক, ননটিচিং স্টাফই হোক, ..তিনি কী বলছেন, সেটা সামনাসামনি শোনার প্রয়োজন আছে। ..এটা একটা দীর্ঘতর পদ্ধতি, যেটা আমার পক্ষে করা সম্ভব না। আমি একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক।আমার ৭০ বছর বয়স।আমাকে মাঝামাঝেই বাইরে যেতে হয়, কলকাতার বাইরে, কারণ আমার ছেলে ওখানে থাকে, স্বাভাবিকভাবে এই অবস্থায় পুরো বিষয়টা শুনে, তার ভিত্তিতে একটা লিস্ট বানিয়ে, লিখে এটা আমার পক্ষে সম্ভব না।এই জন্য আমি করেছি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত কারণ।'

Advertisement

সেরা শিরোনাম

Jadavpur University: শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
পশ্চিমবঙ্গে যুদ্ধজাহাজ নির্মাণে প্রচুর বিনিয়োগ, রাজনাথের পাশে দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দুর
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget