Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
Agnimitra Paul: রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের দাবি আগের সরকারদের মতো এ সরকার শিক্ষাঙ্গনে রাজনীতি প্রবেশ করতে দেবেন না।

যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) গভীর রাতে তুমুল উত্তেজনা। ABVP-র সঙ্গে SFI-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ। SFI-এর ডাকা জেনারেল বডির মিটিং ঘিরেই শুরু উত্তেজনা। জেনারেল বডির মিটিং ডাকার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে ABVP।
ABVP-র সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে শুরু হয় চরম উত্তেজনা। তাঁদের সমর্থকদের উপর নাকি চড়াও হয় SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকরা, এমনটাই অভিযোগ আনছে ABVP। ABVP সমর্থকদের উদ্দেশে জাতি বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। অপরদিকে আবার পাল্টা অভিযোগ উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন ABVP সমর্থকরা। SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকদের উপর ABVP সমর্থকরা চড়াও হয়। এই নিয়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তর্জা।
আরও পড়ুন:- রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) দাবি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন যে আগের সরকারদের মতো এ সরকার শিক্ষাঙ্গনে রাজনীতি প্রবেশ করতে দেবেন না। 'যাদবপুর ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে আমিও গিয়েছিলাম আল্ট্রা লেফট ছাত্ররা আক্রমণ করেছিলেন। বারবার তারা ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, অশান্তি করে ইউনিভার্সিটিতে পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিকে অশান্ত করতে চাই না। আমরা চাই পড়াশোনা যেন ঠিকমতো হয়। সমস্ত অসুবিধার সমাধান যাতে করা যায়, সেটা সরকার দেখে নেবে। আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এভাবে কলেজ, ইউনিভার্সিটিতে আগের সরকারদের মতো রাজনীতি ঢুকিয়ে অশান্ত করতে দেব না।' বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সৃজন ভট্টাচার্যও। যাদবপুরের বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়ের দিকেও আঙুল তোলেন তিনি। সৃজন ভিডিও বার্তায় জানান, 'ইঞ্জিনিয়ার ফ্যাকাল্টির কিছু ছাত্র নিজেদের মধ্য়ে সভা করছিল। সেখানে ABVP-র গুণ্ডারা ঢুকে পড়ে। অশান্তি তৈরির চেষ্টা করে। দু পক্ষের মধ্য়ে বচসা হয়। এখানে SFI কোথাও ছিল না। এরপর শুনছি যে বিজেপির গুণ্ডারা ঢুকে পড়ে, তারা গিয়ে ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের মধ্যে। তার থেকেও হাস্যকর দেখলাম যে যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মত করে যারা গুণ্ডামি করল, তাদের বাঁচানোর জন্য মিডিয়ার সামনে গিয়ে সুজন চক্রবর্তী ও আমার নামে চিৎকার চেঁচামেচি করছেন। আরে, এত ভয়ের কী আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুক না, মাঝরাথে গুণ্ডামি করার কী আছে? এগুলো শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অশান্তি করার চেষ্টা করা হচ্ছে।'
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬






















