BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Newtown BJP: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের। গোষ্ঠীদ্বন্দ্বের কথাও মানতে নারাজ রাজারহাট-নিউটাউনের বিধায়ক।

নিউটাউন: এবার তোলাবাজির অভিযোগ ঘিরে বিজেপির (BJP News) গোষ্ঠীদ্বন্দ্ব। নিউটাউনে রাস্তা দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ। প্রাক্তন বিএসএফ কর্মীর কাছে তোলা চাওয়ারও অভিযোগ আনা হচ্ছে। নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ অস্বীকার বিজেপি বিধায়কের। গোষ্ঠীদ্বন্দ্বের কথাও মানতে নারাজ রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া।
প্রাক্তন বিএসএফ কর্মী আলাউদ্দিন শেখ বলেন, 'বাড়ির সামনে গেট থেকে বেরিয়েই পার্টি অফিস। এই পার্টি অফিস করলে আমার এখানের পরিবেশ খারাপ হবে বলে ওদের জানাই। বলেছিলাম যে এখানে পার্টি অফিসটা না করে এখন থেকে দূরে কোথাও কর। সেখানে পার্টি অফিস করতে যে খরচা হবে সেটা তোদের দেব।'
এরপরে আলাউদ্দিনের জানান এক গোষ্ঠী পার্টি অফিস সরানোর জন্য তাঁর কাছে মাসে মাসে ৩০ হাজার টাকা দাবি করে। অপর গোষ্ঠী আবার তাঁকে টাকা দিতেই সম্পূর্ণ মানা করেন। 'মন্ডল সভাপতি পবিত্র বিশ্বাস বলে একজন লোক আসল এসে বলল এমনি টাকা পয়সা কিছু দিতে হবে না। ৩০ হাজার টাকা করে যদি দিতে পার, তাহলে কালকেই পার্টি অফিস সরিয়ে নেব। সুন্দর, পবিত্র বিশ্বাস, প্রশান্তরা দাবি করে ওরা বুথ সভাপতি। তারপর জানলাম বুথ সভাপতি ওরা নয়, কোনও এক ভদ্রমহিলা রয়েছেন। তাঁকে আমি ডাকায় তিনি এসে আবার বলেন একদম টাকা দেবেন না।' দাবি তাঁর।
আরও পড়ুন:- কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
স্থানীয় বিজেপি নেতা রাজীব সর্দারের দাবি বিজেপি পার্টি অফিস কারুর জায়গা দখল করে হয় না। তাঁরা বাধা দিলে বুথ সভাপতিকে খুন করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর। তিনি আরও অভিযোগ আনেন যে যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছেন তারা চার তারিখ ভোটের পরে যোগ দেওয়া বিজেপি। তাদের পুরনো বিজেপিদের মধ্যে কোনও অশান্তি হাতাহাতির বিষয় নেই।
এই ঘটনা নিয়ে পীযূষ কানোরিয়াকে বলতে শোনা যায়, 'আমাদের এলাকাতে একটা গেস্ট হাউসের মধ্যে দুষ্কর্ম চলছে। এটা বন্ধ হওয়া উচিত। একটি লোক জানান আময়া জানিয়েছিলে এর উল্টো দিকে জায়গা পড়ে আছে, আমি চাই ওখানে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস হোক। আমিও আমাদের ছেলেদের, এলাকার বাসিন্দাদের ওই জায়গায় পার্টি অফিস করার জন্য বলি। পার্টি অফিস হওয়ায় গেস্ট হাউসের মালিকের চোখ খুলে যায়। ও বুঝে যায় এখানে আর নোংরা ব্যবসা করা যাবে না। ও লোকেদের পয়সা খাইয়ে পার্টি অফিস তৈরি আটকানোর চেষ্টা শুরু করে। পার্টি অফিসের পিছনে যে মহিলার বাড়ি, ওঁকে সামনে রেখে এই পার্টি অফিস তৈরি আটকানোর চেষ্টা করা হয়। তবে কোনও হাতাহাতি হয়নি। একদম ভুল কথা বলা হচ্ছে। পরিবারে চারজন থাকলে বাসনের আওয়াজ হবেই, সেটাকে তো আর হাতাহাতি বলে না। নিজেদের মধ্যে একটা টানাটানি ছিল, সেটা সকলেই দেখেছেন। তবে এছাড়া কোনও ঘটনা ঘটনি, কারুর গায়ে হাত দেওয়া হয়নি।'
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
সেরা শিরোনাম






















