এক্সপ্লোর

Jadavpur University: ছাত্র মৃত্যুতে নয়া মোড়, হস্টেল থেকে পাওয়া চিঠির ছবি ভাইরাল

ভাইরাল হওয়া ওই চিঠি ১০ অগাস্ট ডিনকে লেখা। চিঠিতে বাংলা বিভাগের এক সিনিয়র ছাত্রের নাম উল্লেখ। ওই সিনিয়র চিঠিতে হস্টেল নিয়ে ভয় ধরানোর মতো মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।

কলকাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। হস্টেল থেকে পাওয়া ডায়েরি ঘিরে রহস্য। ডায়েরিতে লেখা চিঠির ছবি ভাইরাল। ইংরেজিতে একপাতার চিঠি কার লেখা?

ছাত্র মৃত্যুতে নয়া মোড়: ভাইরাল হওয়া ওই চিঠি ১০ অগাস্ট ডিনকে লেখা। চিঠিতে বাংলা বিভাগের এক সিনিয়র ছাত্রের নাম উল্লেখ। ওই সিনিয়র চিঠিতে হস্টেল নিয়ে ভয় ধরানোর মতো মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। ডায়েরির হাতের লেখা আমার ছেলের নয়, দাবি মৃত ছাত্রের বাবার। নজর ঘোরাতে এই চিঠি ভাইরাল করানো হয়েছে, দাবি যাদবপুরের পড়ুয়া জাহিদ খানের। তদন্তের অভিমুখ ঘোরাতেই কি পরিকল্পিতভাবে চিঠি ভাইরাল? ঘনীভূত রহস্য। ডায়েরির হাতের লেখা কার? খতিয়ে দেখছে পুলিশ। মৃত ছাত্রের সই করা কাগজ ও হাতের লেখার নমুনা সংগ্রহ তদন্তকারীদের। 

ছাত্রমৃত্যুর তদন্ত নেমে একটা ডায়েরি পায় পুলিশ। ওই ছাত্রের সঙ্গে হাতের লেখা মিল আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, গতকালই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ হোয়াটসঅ্যাপ মারফত এই ভাইরাল চিঠি পান। যার বিষয়বস্তু অভিযোগ পত্র বলে লেখা। মৃত ছাত্রের বয়ানেও ওই চিঠি। যেখানে লেখা, হস্টেলে থাকা নিয়ে বিরূপ বিষয় সিনিয়ররা তার মনে ঢুকিয়েছে। তাই সে ভয় পাচ্ছ। হস্টেলে থাকতে গেলে কাজ করতে হবে। নাহলে ছাদ থেকে ফেলে দেওয়া হবে। পুলিশ ডায়েরি পাওয়ার পরই এই চিঠি ভাইরাল হল কী করে? উঠছে প্রশ্ন। মৃত ছাত্রের হাতের লেখা যাঁরা চিনতেন তাঁদের দাবি এটা তার লেখা চিঠি নয়। একই দাবি, মৃত ছাত্রের বাবারও। তদন্তের অভিমুখ ঘোরাতেই কি এই চিঠি ভাইরাল? জোরাল হচ্ছে এই প্রশ্ন। ইতিমধ্যেই ওই ছাত্রের বাড়ি থেকে বাংলা এবং ইংরেজি দুই ভাষার হাতের লেখার নমুনা সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে। 

এদিকে মৃত্যুর তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলে গেস্ট হিসেবে মনোতোষ ঘোষের ঘরে থাকলেও, অন্য একটি ঘরে চলেছিল মৃত ছাত্রের পরিচয়-পর্ব। হস্টেলে ঢোকার দিন সেই আলাপ-পর্ব শুরু হয় রাত ১০টা ১০ থেকে। উপস্থিত ছিল মনোতোষ, দীপশেখরের মতো পড়ুয়ারা ও প্রাক্তনী সৌরভ-সহ আরও কয়েকজন। ধৃত মনোতোষ ও দীপশেখরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়-পর্বের কোনও ভিডিও তোলা হয়েছিল কি না। ভিডিও বা ছবি থাকলে তা মুছে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, ওই দুই পড়ুয়ার ফোন থেকে কোনও টেক্সট মেসেজ করা হয়েছিল কি না, কাদের ফোন করা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।  

আরও পড়ুন: Jadavpur University:যাদবপুরের ক্যাম্পাস, হস্টেল চত্বরে নেই সিসিটিভি, দায় এড়াতে পারে কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rahul Arunoday Death: তাঁর পরিচালনায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন রাহুল অরুণোদয়, অভিনেতার মৃত্যু বিশ্বাসই করতে পারছেন না রাজ চক্রবর্তী!
তাঁর পরিচালনায় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন রাহুল অরুণোদয়, অভিনেতার মৃত্যু বিশ্বাসই করতে পারছেন না রাজ চক্রবর্তী!
Rahul Arunoday Death: দুঃসংবাদ ! প্রয়াত রাহুল অরুণোদয়, কী হয়েছিল অভিনেতার ?
দুঃসংবাদ ! প্রয়াত রাহুল অরুণোদয়, কী হয়েছিল অভিনেতার ?
News Live Updates: সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের
সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের
Rahul Arunoday Demise: রাহুলের মৃত্যুর খবর শুনেই কান্নায় গলা বুজে এল বাদশার, স্মৃতিচারণায় অভিনয় থেকে মিছিলে হাঁটা
রাহুলের মৃত্যুর খবর শুনেই কান্নায় গলা বুজে এল বাদশার, স্মৃতিচারণায় অভিনয় থেকে মিছিলে হাঁটা

ভিডিও

Pakistan News: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট, পাকিস্তানে স্মার্ট লকডাউন ঘোষণা
Abhishek Banerjee:অস্ত্র-তরোয়াল নিয়ে রামনবমীর মিছিল, মিছিলের নামে বাংলাকে অশান্ত করার চেষ্টা: অভিষেক
Abhishek Banerjee: 'বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে', আক্রমণ অভিষেকের | ABP Ananda live
Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price : ১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
১ এপ্রিল থেকে আরও বাড়বে রান্নার গ্যাসের দাম ? উদ্ধেগ বাড়াচ্ছে ইরান-ইজরায়েল যুদ্ধ ! 
Tamil Nadu Polls: টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
টালমাটাল বৈবাহিক সম্পর্ক, অন্য নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন! এর মধ্যেই বড় ঘোষণা থলপতি বিজয়ের
1 April New Financial year: বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
বদলে যাবে পে-স্লিপ, EPF বরাদ্দ বাড়বে, কমতে পারে ইন-হ্যান্ড স্যালারি, চাকরি ছাড়ার নিয়মও পাল্টে যাচ্ছে ১ এপ্রিল থেকে
EC On Central Force: তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
তৃণমূলের পার্টি অফিসে ক্যারাম খেলছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ! ভিডিও ভাইরাল, ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
Iran-Pakistan Relations: পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ পেরনোর অনুমতি দিল ইরান, ‘মধ্যস্থতাকারী’ হিসেবেই কি বিশেষ সুবিধা পেল ইসলামাবাদ?
Kolkata Woman Death: ৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
৪০০০ টাকা দিতে অস্বীকার, ঘুমন্ত স্ত্রীর পেটে ছুরি ঢুকিয়ে দিলেন স্বামী! খাস কলকাতায় ভয়াবহ ঘটনা!
Lifestyle News: ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
ওজন কমায়, রয়েছে গুচ্ছ গুচ্ছ পুষ্টিগুণ! কিন্তু সঠিক পরিমাণে আমন্ড না খেলেই বিপত্তি! কী বলছেন চিকিৎসক?
Durgapur Vote Campaign: প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি জলের বালতি পৌঁছে দিলেন বিজেপি প্রার্থী ! এবার যে দৃশ্য দেখা গেল দুর্গাপুর পশ্চিমে..
Embed widget