এক্সপ্লোর

Jadavpur University:যাদবপুরের ক্যাম্পাস, হস্টেল চত্বরে নেই সিসিটিভি, দায় এড়াতে পারে কর্তৃপক্ষ? উঠছে প্রশ্ন

Jadavpur University Update: কেন নেই সিসিটিভি? যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় উঠছে এমনই প্রশ্ন। দ্রুত সিসিটিভি লাগানোর পক্ষে সওয়াল খোদ প্রাক্তন উপাচার্যের।

কলকাতা: যাদবপুরের (Jadavpur University) মূল ক্যাম্পাস বা হস্টেলের সামনে কোনও সিসি ক্যামেরা নেই। কেবলমাত্র কয়েকটি ডিপার্টমেন্টে যেখানে দামি কিছু যন্ত্র আছে, সেখানে রয়েছে সিসি ক্যামেরা। ইউজিসির নিয়ম অনুযায়ী, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, হস্টেলের মতো জায়গায় সিসি ক্যামেরা থাকবে। প্রায় এক দশক পরও যাদবপুর ক্য়াম্পাসে সিসিটিভি ক্য়ামেরা নেই কেন? কীভাবে দায় এড়াতে পারে কর্তৃপক্ষ?

কী বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য? 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেন, “যে কোনও প্রতিষ্ঠানে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। সেখানে বাইরের লোক আসতে পারে। এমনকী রাতেও পাঁচিল টপকে লোক ঢুকত। তারা অন্যায় করলে সেই দোষ গিয়ে পড়বে যাদবপুরের পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের উপর। তাই শনাক্ত করা জরুরি কারা অন্যায় করেছে। সেটা কারোর উপর নজরাদারির জন্য না। আমি নিজে সিসিটিভি ক্যামেরার জন্য উদ্যোগ নিয়েছিলাম। বেশ কিছু সিসিটিভি ক্যামরা লাগানো হয়েছিল। হস্টেল, বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথে ছিল সিসিটিভি। কর্তৃপক্ষের উচিত যত দ্রুত সম্ভব সিসিটিভি ক্যামেরা বসানো।

ছাত্র মৃত্যুর ঘটনায় এবার যাদবপুরেরই দুই পড়ুয়াকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দীপশেখর দত্ত অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র এবং অপর ধৃত মনোতোষ ঘোষ সোশিওলজি দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, মনোতোষেরই গেস্ট পরিচয়ে হস্টেলে থাকত মৃত ওই পড়ুয়া। মনোতোষ ও দীপশেখর তাকে মানসিক নির্যাতন করে বলে পুুলিশ সূত্রে খবর। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে এই ২ জনের নাম জানা যায়। রাতভর জিজ্ঞাসাবাদের আজ ভোরে দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কোনও ঘটনাকে কেন্দ্র করে প্রবল মানসিক চাপ তৈরি করা হয়েছিল স্বপ্নদীপের ওপর। কী সেই চাপ, কোন ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আর কারা জড়িত ছিল, ৩ জনকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। 

এদিকে মৃত্যুর তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলে গেস্ট হিসেবে মনোতোষ ঘোষের ঘরে থাকলেও, অন্য একটি ঘরে চলেছিল মৃত ছাত্রের পরিচয়-পর্ব। হস্টেলে ঢোকার দিন সেই আলাপ-পর্ব শুরু হয় রাত ১০টা ১০ থেকে। উপস্থিত ছিল মনোতোষ, দীপশেখরের মতো পড়ুয়ারা ও প্রাক্তনী সৌরভ-সহ আরও কয়েকজন। ধৃত মনোতোষ ও দীপশেখরের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে পরিচয়-পর্বের কোনও ভিডিও তোলা হয়েছিল কি না। ভিডিও বা ছবি থাকলে তা মুছে দেওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও, ওই দুই পড়ুয়ার ফোন থেকে কোনও টেক্সট মেসেজ করা হয়েছিল কি না, কাদের ফোন করা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।  

আরও পড়ুন: North 24 Parganas Weather: মেঘলা আকাশ, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget