এক্সপ্লোর

Jadavpur University: পড়ুয়ামৃত্যু ঘিরে তোলপাড়, তার মধ্যেই যাদবপুর হস্টেলে চুরি, খোয়া গেল ল্যাপটপ-মোবাইল

JU Student Death: বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের তরফে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে র‍্যাগিংয়ের অভিযোগে তোলপাড় পরিস্থিতি। তার মধ্যেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে চুরির অভিযোগ উঠল (Kolkata News)। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে ফিজিক্যাল এডুকেশন হস্টেলের আবাসিক ছাত্ররা অভিযোগ তোলেন যে, তাঁদের ঘর থেকে দু'টি ল্যাপটপ এবং চারটি মোবাইল ফোন খোয়া গিয়েছে। (Jadavpur University)

এই ঢিলেঢালা মনোভাব ফের একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে

বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের তরফে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। নিরাপত্তারক্ষীর দাবি, হস্টেলে কোনও সিসি ক্যামেরা নেই। পড়ুয়ার মৃত্যুতে যেখানে ব়্য়াগিংয়ের অভিযোগ উঠছে, তার পরেও নিরাপত্তা নিয়ে এই ঢিলেঢালা মনোভাব ফের একবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল। (JU Student Death)

পড়ুয়ার মৃত্য়ুতে ব়্য়াগিংয়ের অভিযোগ উঠছে। প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। সেই আবহেই চুরির ঘটনা সামনে এল। বিদ্যালয়ের মেন হস্টেলের শারীরশিক্ষা বিভাগের জিসি সেন মেমোরিয়াল ছাত্রাবাসে এই চুরি হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, হস্টেলের ঘর থেকে চুরি গিয়েছে চার জনের মোবাইল ফোন এবং দু'জনের ল্যাপটপ। (Jadavpur Theft)

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর নিয়ে পদক্ষেপের আর্জি, চাওয়া হল রিপোর্টও, রাজ্যপালকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

ছাত্ররা জানিয়েছেন, সকাল ৮টা নাগাদ ঘুম ভেঙে ওঠেন তাঁরা। তার পরই দেখেন ল্যাপটপ, ফোন উধাও। আশেপাশের ঘরের বেশ কয়েক জন একই অভিযোগ করেন। তাতে বিষয়টি জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। যাদবপুর থানাতেও যান পড়ুয়ারা। সেখানে মিসিং ডায়েরি করতে বলা হয় তাঁদের। এর পর ওই হস্টেলের আবাসিকে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় কর্তৃপক্ষের তরফে।

নিরাপত্তাহীনতায় ভুগছেন হস্টেলের পড়ুয়ারা, জানালেন খোলাখুলিই

পড়ুয়ারা জানিয়েছেন, হস্টেলের ওই আবাসিকে এতদিন কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। আজকের ঘটনা নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। সকলে মিলে জানান যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হস্টেলের সুপার এবং ডিনের সঙ্গেও কথা হয় আলাদা করে। তার পরই নিরাপত্তারক্ষী এসে পৌঁছন। তবে এখনও সেখানে সিসিটিভি নেই। তবে আগে কখনও এমন চুরির ঘটনা ঘটেনি, এই প্রথম ঘটল বলে জানিয়েছেন পড়ুয়ারা।

গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা না থাকার কথা বলেছিলেন জয়েন্ট সিপি ক্রাইম। এই নিয়েই প্রশ্ন উঠেছে যাদবপুরের অন্দর থেকে। সিসিটিভি নেই বলে এদিন জানান নিরাপত্তারক্ষীও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Samik Bhattacharya:
" BJP-র নেতা হলেও রেয়াত নয়" নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Annapurna Yojana : এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা ? যোগাযোগ করতে পারেন এই ফোননম্বরগুলি বা ইমেল আইডি-তে
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?

ভিডিও

Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির
Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget