এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুর নিয়ে পদক্ষেপের আর্জি, চাওয়া হল রিপোর্টও, রাজ্যপালকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের

JU Student Death: চিঠি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও।

কলকাতা: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুতে (Jadavpur University) পদক্ষেপ করতে রাজ্যপালকে চিঠি রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের। রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আচার্য করার বিল পাস হলেও, এখনও তাতে স্বাক্ষর করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। যে কারণে এখনও পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তিনিই (JU Student Death)।  তাই তাঁকেই চিঠি দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। (West Bengal Commission for Protection of Child Rights)

শিশু কমিশনের তরফে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে। চিঠি পাঠানো হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও। বেআইনি ভাবে কত জন হস্টেলে রয়েছেন, জানতে চাওয়া হয়েছে লালবাজারের কাছে। জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হস্টেলের সিসি ক্যামেরার ফুটেজও। 

বয়স ১৮ হতে আরও কয়েক মাস বাকি ছিল ওই পড়ুয়ার। রবিবার নদিয়ার রানাঘাটে মৃত ওই পড়ুয়ার মামার বাড়িতে যান রাজ্য শিশু  অধিকার সুরক্ষা কমিশনের সদস্যরা। অনন্যা চট্টোপাধ্যায়-সহ কমিশনের সদস্যরা সেখানে কথা বলেন মৃত কিশোরের মা-বাবা-ভাইয়ের সঙ্গে। যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সঙ্গে পরিবারের এই কথোপকথন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ তার পরই রাজ্যপালের কাছে চিঠি গেল। চিঠি গেল কলকাতার পুলিশ কমিশনারের কাছেও। 

আরও পড়ুন: Jadavpur University: মধ্যরাতে হলুদ ট্যাক্সি যাদবপুরে, অনুসরণ করে হাসপাতালে পৌঁছয় পুলিশ, পড়ুয়ার মৃত্যুতে নয়া তথ্য

যাদবপুরে পড়ুয়ার মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, মেন হস্টেলে গেস্ট হিসেবে মনোতোষ ঘোষের ঘরে থাকলেও, অন্য একটি ঘরে চলেছিল ওই পড়ুয়ার সঙ্গে পরিচয়-পর্ব। হস্টেলে ঢোকার দিন সেই আলাপ-পর্ব শুরু হয় রাত ১০টা বেজে ১০ মিনিট থেকে। সেখানে উপস্থিত ছিলেন মনোতোষ, দীপশেখর ঘোষের মতো পড়ুয়ারা এবং প্রাক্তনী সৌরভ চৌধুরী-সহ আরও কয়েক জন।

শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে মনোতোষ এবং দীপশেখরকে। তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে স্বপ্নদীপের পরিচয়-পর্বের কোনও ভিডিও তোলা হয়েছিল কিনা। ভিডিও বা ছবি থাকলে তা মুছে দেওয়া হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও, ওই দুই পড়ুয়ার ফোন থেকে কোনও টেক্সট মেসেজ করা হয়েছিল কি না, কাদের ফোন করা হয়েছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget