এক্সপ্লোর

Jadavpur University Student Death : 'তুমি তো আমার ইউনিভার্সিটি দেখোনি...'বলেছিল ছেলে, ডুকরে উঠলেন স্বপ্নদীপের মা

Swanodeep Kundu Mother Reaction: মায়ের গলায় শুধুই আর্তনাদ। ফিরবে না, ফিরবে না - এই কথাটুকু ছাড়া বাকিটা একেবারেই ছাড়া ছাড়া।

সুজিত মণ্ডল, নদিয়া: হস্টেল থেকে শুক্রবারই বগুলার বাড়িতে আসার কথা ছিল স্বপ্নদীপের। সবাই অপেক্ষায় থাকলেও আর কোনও দিনই বাড়ি ফিরবেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University )  ছাত্র স্বপ্নদীপ। মাত্র ২ দিন ক্লাস করেই শেষ হয়ে গেল তাঁর স্বপ্ন। থেমে গেল স্বপ্নের উড়ান। ছেলের ছোটবেলার ছবি আঁকড়ে ধরে কেঁদে চলেছেন মা। দোষীদের শাস্তির দাবিতে এলাকায় মিছিল করছেন স্কুল-কলেজের পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রতিবাদ। শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। কিন্তু যে আঁধার নামল তাঁর ঘরে, সে ঘরে আর ফিরবে না আলো। 
         
মায়ের হাহাকার                       

মায়ের গলায় শুধুই আর্তনাদ। ফিরবে না, ফিরবে না - এই কথাটুকু ছাড়া বাকিটা একেবারেই ছাড়া ছাড়া। অনেক স্মৃতি আসছে ঘুরে ফিরে। ছেলের সঙ্গে বলা শেষ কথাগুলোর স্মৃতি। সন্তানহারা মা স্বপ্না কুণ্ডুর হাহাকার, তিনি কোনওদিন বিশ্ববিদ্যালয় দেখেননি। ছেলে বলেছিলেন, তাঁর পড়ার জায়গাটা পুরো ঘুরে দেখাবেন। কিন্তু তা আর হল কই। 

ছেলের সঙ্গে কথা হয়েছিল ফোনে। তাঁকে আনতে যাওয়ার কথা ছিল বাবা-মায়ের। কিন্তু তার আগেই এল দুঃসংবাদ। মা বললেন, ' আমি আর ওর বাবা আনতে যেতাম। আমি তো চিনি না, ওর বাবা নিয়ে যাবে আমাকে। ' ওর বাবা আমাকে নিয়ে যাবে। ' কথার খেই হারিয়ে ফেলছিলেন বারবার।

শুধু মনে পড়ছিল ছেলের বলা কথাগুলো। ' ছেলে বলছে, মা তুমি এস। তুমি তো আমার ইউনিভার্সিটি দেখোনি... আমার ছেলে.... আমি বললাম, রান্নাবান্না করে নিয়ে যাব? বলল- না। ফল কিনে নিয়ে যাব? বলল - নিয়ে এস।' তারপরই ফের  হাহাকার করে কান্না।  

পরিবার সূত্রে খবর, গত ৩ তারিখ যাদবপুরে স্বপ্নদীপকে বাংলা অনার্সে ভর্তি করেন বাবা। হস্টেল না মেলায় রবিবার রেখে আসেন হস্টেলের সিনিয়র দাদাদের কাছে। সেই রেখে আসাই শেষ।

শুক্রবার সকালেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে । যোগ করা হয়েছে সম্মিলিত অপরাধের ধারাও। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। হস্টেলে থাকা কোনও সহপাঠীর বিরুদ্ধে ছেলেকে উত্যক্ত করার অভিযোগ করেছে পরিবার।  

আরও পড়ুন :

যাদবপুরে ছাত্র মৃত্যুতে প্রশাসনকে ধিক্কার সুকান্তর, রাজ্যপালের দিকে আঙুল তুললেন ব্রাত্য

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget