এক্সপ্লোর

JU Student Death : কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? ধৃতদের কথা অনুযায়ী এবার পুনর্নির্মাণ

Jadavpur University Student Death: শুধু এই ৯ জনই নয়, পুলিশের স্ক্যানারে এসে পড়েছে আরও বেশ কিছু নাম, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : যাদবপুরে ( Jadavpur University Hostel ) ছাত্র মৃত্যুর ঘটনার রাতে কী ঘটেছিল ? কীভাবে মৃত্যু ঘটে পড়ুয়ার ? তা জানতে এই  ঘটনার পুননির্মাণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তিনতলায় হস্টেলের ঘরে সেদিন কী ঘটেছিল? তা জানতে এবার ধৃত ৯ জনকে আলাদা আলাদা করে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ ( Reconstruction ) করবে পুলিশ। 

সেদিন রাতে ছাত্র মৃত্যুর আগে কী কী ঘটেছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় একটা বিষয় পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। পুলিশের ধারণা ভয়াবহ সেই রাতেই বারবার জিবি মিটিং করে ঠিক করা হয়েছিল, পুলিশের কোন প্রশ্নের উত্তরে ছেলেরা কী উত্তর দেবে। তাই ধৃতদের উত্তর ছিল গতে বাঁধা। তাই পুলিশ এবার আলাদা আলাদা করে ৯ জনকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। 

এই রিকনস্ট্রাকশনের মাধ্যমে পুলিশ জানার চেষ্টা করবে, কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? কোথা থেকে পড়ে যান ছাত্র? ঘটনাস্থলে পৌঁছেছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। 

শুধু এই ৯ জনই নয়, পুলিশের স্ক্যানারে এসে পড়েছে আরও বেশ কিছু নাম, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে এই ঘটনার সঙ্গে। তাঁদের নাম এখনও প্রকাশ করা হচ্ছে না তদন্তের স্বার্থে।        

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে আরও কয়েকজন পড়ুয়া ও প্রাক্তনীর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা নাকি ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত । পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে হস্টেলে পুলিশকে ঢুকতে না দেওয়ার ঘটনাতেও জড়িত সেই সব ছেলেরা।            

আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের      

অন্যদিকে, যাদবপুরে পড়ুয়া মৃত্যুর তদন্তে আজ পঞ্চমবারের জন্য বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। আজ জিজ্ঞাসাবাদ করা হতে পারে হস্টেল সুপার ও কয়েকজন আবাসিকের কাছে। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যান্টি র‍্যাগিং কমিটিকে রিপোর্ট দেবে। তার ভিত্তিতেই চলতি সপ্তাহে চূড়ান্ত রিপোর্ট পাঠানো হবে ইউজিসিকে।

এর আগে ইউজিসিকে রিপোর্ট দিলেও তাতে সন্তুষ্ট হয়নি তারা। ফের ১২ দফা প্রশ্ন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া ইমেল করেছে ইউজিসি। অন্যদিকে পড়ুয়ামৃ্ত্যুর তদন্তে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন প্রাক্তনী ও পড়ুয়াকে তলব করেছে পুলিশ। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget