এক্সপ্লোর

JU Student Death: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

'নিজেদের ব্যর্থতা না মেনে দায় এড়ানোর চেষ্টা কর্তৃপক্ষের। ক্যাম্পাস থেকে র‍্যাগিং উৎখাত করতে পরিকাঠামোগত সংস্কারের কোনও রোড ম্যাপ নেই'।

কলকাতা: উত্তরে সন্তুষ্ট হয়নি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। যাদবপুরকাণ্ডে (Jadavpur University) চাপ বাড়িয়ে এবার চিঠি দিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। রিপোর্ট চেয়ে যাদবপুরের রেজিস্ট্রার, রাজ্য পুলিশের ডিজিকে ফের চিঠি দিল কমিশন। ভয়াবহ অত্যাচারে নাবালক ছাত্রের মৃত্যু, তদন্ত করে ৭ দিনে রিপোর্ট তলব করা হয়েছে। ছাত্রমৃত্যুতে যাদবপুর কর্তৃপক্ষকে শোকজ নোটিসের উত্তরে অসন্তুষ্ট নয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)।

উত্তরে হতাশ কমিশন: শোকজ নোটিসের উত্তর দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। পূর্বের শোকজ নোটিসের উত্তরে হতাশ হয়ে কমিশনের দাবি, 'নিজেদের ব্যর্থতা না মেনে দায় এড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। ক্যাম্পাস থেকে র‍্যাগিং উৎখাত করতে পরিকাঠামোগত সংস্কারের কোনও রোড ম্যাপ নেই'। তাই আজ  ফের যাদবপুর কর্তৃপক্ষকে চিঠি দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। ইউজিসি গাইডলাইন ও সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ কেন লঙ্ঘন করা হয়েছে, কেন যাদবপুর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না ?' এমনই একাধিক প্রশ্ন উঠেছে। 

রীতিমতো উষ্মা প্রকাশ: গত ১৩ অগাস্ট যাদবপুরে ছাত্রের মৃত্যুর ঘটনায় তৎপরতা নেয় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। এ দিন  বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে ঘটনাস্থল ঘুরে দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন কমিশনের প্রতিনিধিরা। এর পর তাঁরা ক্যাম্পাসের মধ্যে নিউ বয়েজ হস্টেলেও যান। ছাত্রের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু! কেন? কীভাবে? কী ঘটেছিল বুধবার রাতে? এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজে যাদবপুরের হস্টেল পরিদর্শন করেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। মেন হস্টেলের বিভিন্ন ঘর পরিদর্শনের পরে তাঁরা কয়েকজনের সঙ্গে কথাও বলেন। বুধবার রাতে ঠিক কী ঘটেছিল সেখানে, তা জানাই ছিল উদ্দেশ্য। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় শনিবারই আচার্য ও রাজ্যপালকে চিঠি দিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। উপযুক্ত তদন্তের কথা বলে পুলিশ কমিশনারকেও চিঠি দেন তাঁরা। এ দিন বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল পরিদর্শনের আগে যাদবপুর থানাতেও যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।  পুলিশ অফিসারদের কাছ থেকে তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁরা খোঁজখবর নেন। শোকজ নোটিস দেওয়া হয় কর্তৃপক্ষকেও। তবে সেই উত্তরে একেবারেই হতাশ হয়েছে কমিশন।

আরও পড়ুন: JU Student Death:'মাথা গামছা দিয়ে বাঁধা, মুখে আঘাত', যাদবপুরের পড়ুয়াকে যে অবস্থায় দেখেন হলুদ ট্যাক্সি চালক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget