এক্সপ্লোর

Jadavpur Students Death:'দুই কনুইয়ে ছড়ে যাওয়ার দাগ, প্ল্যান করেই মারা হয়েছে', দাবি পরিবারের, যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে খুনের মামলা দায়ের!

দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ পরিবারের, লালবাজারে মৃত ছাত্রীর বাবা। লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা অনামিকা মণ্ডলের বাবার।

আবির দত্ত, কলকাতা: কীভাবে জলে ডুবে গেলেন যাদবপুরের ছাত্রী? একাই গিয়েছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের মৃত্যু ঘিরে উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন। যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়েই এবার খুনের মামলা দায়ের করল লালবাজার। কীভাবে জলে পড়ে গেলেন অনামিকা? যাদবপুরের ৩ ছাত্রকে তলব। 

কীভাবে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের? পড়ে গিয়ে জলে ডুবে মৃত্যু? নাকি কেউ তাঁকে ঠেলে জলে ফেলে দিয়েছিল? মৃতের পরিবার খুনের অভিযোগ তুলেছে। সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখতে অনামিকার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে পুলিশ। দেখা হচ্ছে মোবাইলে কার সঙ্গে শেষ কথা বলেছিলেন অনামিকা? কেউ কি তাঁকে ডেকে নিয়ে গেছিল? যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে এখনও পরতে পরতে রহস্য। 

এরই মধ্যে দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ পরিবারের। এই অভিযোগ নিয়েই আজ লালবাজারে যান মৃত ছাত্রীর বাবা। লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে কথা অনামিকা মণ্ডলের বাবার। 'এটা দুর্ঘটনা নয়, খুনের ঘটনা', গতকাল এবিপি আনন্দকে জানিয়েছিলেন মৃত ছাত্রীর বাবা। তারপরই এদিন লালবাজারে যান মৃত পড়ুয়া অনামিকা মণ্ডলের বাবা।                                                

অনামিকা মণ্ডলের বাবা এবিপি আনন্দকে বলেন, 'যে অন্ধকারকে ভয় পায়, একটা পোকা কিম্বা ছোট একটা কিছুকে ভয় পায়, ঘরের মধ্যে দৌড়দৌড়ি করে, সে একা ওখানে অন্ধকারের মধ্যে যাবে না ওরকম জায়গায়'। 

পুলিশ সূত্রে দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার সময় হেঁটে ঝিলের কাছে শৌচালয়ের দিকে যান তরুণী। তার ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আরও ৩ জনকে দেখা গেছে সেদিকে যেতে। ছাত্রীর দেহ জলাশয় থেকে তোলা হয়েছে আনুমানিক রাত ১০টা২০ থেকে ১০টা২৫ এর মধ‍্যে। 

কীভাবে গোটা ঘটনা ঘটল? অনামিকা কী একাই গেছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল?  কেউ কি ফোন করে ছাত্রীকে ডেকেছিল? এমন নানা প্রশ্ন উঠে আসছে।                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget