Jadavpur University Contro : মুছে দেওয়ার পরে ফের যাদবপুরে দেওয়াল লিখন, কী লেখা হল এবার ?
Jadavpur University Clash : এবার নতুন করে সেই মুছে দেওয়া দেওয়ালেই নতুন করে লেখা। কী লেখা হয়েছে কোথায় ?

Jadavpur University Clash : যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে ফের লেখা হল উক্তি। পরশু যেখানে সাদা রং করে দেওয়া হয়েছিল, তার উপরেই কার্ল মাক্সের নাম করে লেখা হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর বিশ্ববিদ্য়ালয়ের ভিতরের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলে কর্তৃপক্ষ। সেই নিয়ে হয় শুরু হয় তরজা। এবার নতুন করে সেই মুছে দেওয়া দেওয়ালেই নতুন করে লেখা।
মুছে দেওয়া হয়েছিল দেওয়াল
সম্প্রতি যাদবপুরে দেওয়াল লিখন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেলিন, 'আর্টস হস্টেলে। এসব এখানে চলবে না। ভিতরে থেকে কিষেণজি রেড স্যালুট, এসব চলবে না।' তারপরই শুরু হয় কাজ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলে কর্তৃপক্ষ। এদিকে, দেওয়াল মোছার বিরোধিতা করে SFI। যদিও বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ দাবি করে, বিতর্কিত দেওয়াল লিখন থাকলে তা মুছে দেওয়া হবে।
কী থেকে এই পরিস্থিতি
সম্প্রতি ছাত্র সংঘর্ষকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম পরিচালিত ছাত্র সংগঠন ও RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংঘাতের জেরে ১৯ অগাস্ট রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। পরের দিন মিছিল, পাল্টা মিছিলেও উত্তপ্ত হয় পরিস্থিতি।
কী বলেছিল মুখ্যমন্ত্রী
এই প্রেক্ষাপটেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয় প্রসঙ্গে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেওয়াল লিখনের একাধিক ছবি পোস্ট করে সোশাল মিডিয়ায় তিনি লেখেন, আর্টস বিভাগের বয়েস হস্টেলে আপত্তিকর, রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয়ে রিপোর্ট পাওয়া গেছে। কোনও পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য় ব্য়বহার করার সুযোগ দেওয়া হবে না।
কী কী লেখা ছিল বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে
মূলত, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে 'কিষেণজি রেড স্যালুট', 'ফ্য়াসিস্ট ডু নট ডিসার্ভ ডেমোক্রেসি', 'দে ডিসার্ভ বুলেট ইন দেয়ার হেড' ধরনের লেখা মুছে ফেলা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ভিতরে রয়েছে ওপেন এয়ার থিয়েটার। তার দেওয়ালেই লেখা ছিল এইসব বাক্য। শনিবার দেখা যায় দেওয়ালে থাকা লেখা মুছে দেওয়া হচ্ছে। আরও বেশ কিছু দেওয়ালেও মোছা হয়েছে স্লোগান।
আরও পড়ুন : এবার বাজারে 'বই পড়ুন-টাকা পান' স্ক্যাম, ১০০-র বেশি লোক প্রতারিত, ১.২৫ কোটির ফ্রড
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?






















