এক্সপ্লোর

Jadavpur Violence: পুলিশকে মারধর, খুনের চেষ্টা, যাদবপুরে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার ৭ বিজেপি কর্মী, দায়ের মামলাও

Jadavpur Police: মামলা দায়ের করা হল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী-সহ একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে।

পার্থপ্রতিম ঘোষ ও সুজিত মণ্ডল, কলকাতা: যাদবপুরে বিজেপির মিছিলে ধুন্ধুমার  (Jadavpur Violence)। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ বিজেপি (BJP) কর্মীকে। পুলিশকে মারধর, খুনের চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে (Jadavpur Police)।

এসএসসি দুর্নীতির বিরুদ্ধে মিছিলে ধুন্ধুমার

SSC-র দুর্নীতির (SSC Recruitment Scam) অভিযোগে বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার তেতে উঠেছিল যাদবপুর থানা চত্বর। রক্ত ঝরেছিল পুলিশ কর্মীর। সেই ঘটনায় কড়া পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হল ৭ বিজেপি কর্মীকে। 

মামলা দায়ের করা হল দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভানেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী-সহ একাধিক নেতা-নেত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশকে মারধর, খুনের চেষ্টা, সরকারি কর্মীর কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, অবৈধ জমায়েত করে গোলমাল পাকানো-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 

বিজেপি-র দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভানেত্রী সঙ্ঘমিত্রা বলেন, "দক্ষিণ কলকাতায় ভাল কাজ করছে। সেই কারণে সহ্য হচ্ছে না তাই এই মামলা দেয়া হচ্ছে। কারো কারো প্ররোচনায়। কোনও সরকারি সম্পত্তি নষ্ট হয়নি। মিথ্যে মামলা করছে। আমরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করব।"

আরও পড়ুন: India-Bangladesh Relations: ফের ‘মৈত্রী’র ‘বন্ধন’, দু’বছর পর চালু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

SSC’তে নিয়োগ দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে। শনিবার বিকেলে সেই ইস্যুতেই বিজেপির মিছিল  ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর থানা চত্বর। পুলিশের সঙ্গে দফায় দফায় অশান্তি হয় বিজেপি কর্মীদের। আহত হন যাদবপুর থানার ওসি-সহ একাধিক পুলিশকর্মী। 

যথারীতি এই ঘটনাকে ঘিরে তৃণমূল-বিজেপির বাগযুদ্ধ শুরু হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অন্যায় হবে, বিরোধিতা করলে কেস খেতে হবে। প্রতিবাদ করতে গেলে মারও খেতে হবে। জেলেও যেতে হবে। গণতন্ত্রের নাম নিশান নেই। বিরোধীদের কোনো সম্মান নেই। সাধারণ মানুষের কথা শোনার জন্য কেউ নেই।’’

যাদবপুরের তৃণমূল বিধায়ক  দেবব্রত মজুমদার বলেন, ‘‘পুলিশ পুলিশের কাজ করেছে। কী ঘটনা করেছে ইলেকট্রনিক্স মিডিয়ায় সবাই দেখেছে। পুলিশকে ইট-পাটকেল ছুড়েছে, এটা কি ঠিক?’’

আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী

যাদবপুর থানা সূত্রে দাবি, অশান্তিতে পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত। মাথা ফেটেছে একজনের। বিজেপিরও দাবি, শনিবারের ঘটনায় তাঁদেরও একাধিক কর্মী আহত। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
Bengali Live News Update: ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
ফের রণক্ষেত্র যন্তর মন্তর, পুলিশের লাঠি কেড়ে মারধরের অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে
Electric Bill: এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিকের বিল, বাধ্যতামূলক নয় স্মার্ট মিটারও; ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
Kakoli vs Kalyan Controversy:
"উনি নারী বিদ্বেষী", কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কাকলি ঘোষ দস্তিদারের, "বেইমান...ফালতু কথা", পাল্টা TMC সাংসদ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget