এক্সপ্লোর

Rath Yatra 2026: বৃষ্টি মাথায় করেই বর্ণাঢ্য আয়োজন, পুরীতে শুরু পবিত্র পহন্ডি, একটু পরেই রথের রশিতে টান

Jagannath Rath Yatra 2026: আজ রথযাত্রা। সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা

কলকাতা: রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির। শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান পড়বে রথের রশিতে। তার আগে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, পবিত্র পহন্ডি প্রক্রিয়া। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গতকাল প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। আজও দফায় দফায় বৃষ্টি হচ্ছে সৈকত শহরে। তারই মধ্যে রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। রথযাত্রার শুরুতেই থাকে বলরামের রথ। বলরামকে বলা হয় গুরুর প্রতীক। এরপর সুভদ্রার রথ। সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। সবশেষে জগন্নাথের রথ। তিনি হলেন ঈশ্বরের প্রতীক। বলা হয়, গুরুর হাত ধরে ভক্তির মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছনো যায়। প্রতিবারের মতো এ বারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ -  জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন পদ্মধ্বজ।

অন্যদিকে, আমদাবাদে রথের রশিতে পড়বে টান, প্রস্তুতি চূড়ান্ত। রাজপথে উপচে পড়া ভিড়। সকাল থেকে শহরের জগন্নাথ মন্দিরের সামনে ভক্তদের লাইন। আমদাবাদের জামালপুর এলাকায় ৪০০ বছরের পুরনো জগন্নাথ মন্দির থেকে প্রতি বছরই বেরোয় পবিত্র রথ। ভারতে পুরী ও কলকাতার পরেই সবচেয়ে বড় রথ উৎসব হয়ে আমদাবাদে। রথ উপলক্ষে ভোরবেলা আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে অমিত শাহ। দর্শনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করলেন ভোরের মঙ্গলারতি।

রথযাত্রার দার্শনিক তাৎপর্য

আজ রথযাত্রা। সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেশজুড়ে মহাসমারোহে পালিত হবে উৎসব। এই উৎসবের নেপথ্যে রয়েছে দার্শনিক তাৎপর্য। সনাতন ধর্মে যে প্রধান বারোটি উৎসবের উল্লেখ রয়েছে, তার মধ্যে জগন্নাথদেবের রথযাত্রা অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে- রথে উপবিষ্ট বিগ্রহ দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। রথযাত্রার সময় রথের দড়ি স্পর্শ করাকেও অত্যন্ত পুণ্য় বলে মনে মনে করা হয়। শাস্ত্রমতে, এই রথের দড়ি হল ভক্তির প্রতীক। রথযাত্রার একটি উল্লেখযোগ্য আচার হল ছেরা পাহরা। রীতি অনুযায়ী রথযাত্রার আগে পুরীর গজপতি রাজা সোনার ঝাড়ু হাতে রথ পরিষ্কার করেন। অনেকের মতে, রথযাত্রা হল শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবনে প্রত্যাবর্তনের প্রতীকী রূপ। আজ রথের রশিতে টান পড়বে। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। 

 

আরও পড়ুন: Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Advertisement

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget