এক্সপ্লোর

Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা

Sonam Wangchuk News: 'যদি আমি কিছু খাই ও, তাতে এমন কিই বা বদলে যাবে? সরকারের কাছে কী বার্তা যাবে?', প্রশ্ন রাখলেন সোনম ওয়াংচুক

কলকাতা: আজ ১৯ তম দিনে পড়ল, সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk)-এর অনশন। প্রত্যেকটা দিনের সঙ্গে সঙ্গে, শরীর-স্বাস্থ্য একটু একটু করে ভাঙছে তাঁর। এখানেই শেষ নয়, সোনম ওয়াংচুকের ১৮ তম দিনে, হাইকোর্টে আবেদন পর্যন্ত করা হয়েছে। অনশনের ১৮ তম দিনে, একজন আইনজীবী এই বিষয়টায় দিল্লি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন এক আইনজীবী। তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করার জন্য ও আবেদন জানানো হয়েছে। তবে এবার, অনশন মঞ্চ থেকে বিশেষ বার্তা দিলেন সোনম ওয়াংচুক। কী বললেন তিনি? 

সোনম ওয়াংচুকের তরফ থেকে বড় বার্তা

বুধবার রাতে একটি ভিডিও বার্তা পাঠিয়ে সোনম ওয়াংচুক বলেন, 'নমস্কার আমার সাথীরা, খুব কষ্ট করে আজ আবার আপনাদের সামনে আসতে পারছি। আপনাদের তরফ থেকে হাজার হাজার বার্তা পেয়েছি, যাঁরা আমায় অনশন তুলে নেওয়ার কথা বলেছেন। কিছু খেয়ে নিই। আমার থেকে যাঁরা বয়সে বড়, অনেক নেতারা কেউ কেউ এসে আমায় আবেদন করছেন, ভালবেসে বোঝাচ্ছেন, কেউ আবার রীতিমতো বকাবকি করছেন যাতে আমি একটু খাবার খাই। আমি জানতে পেরেছি, কিছু মানুষ তো আদালতে আপিল পর্যন্ত করে ফেলেছেন যাতে সরকার আমায় জোর করে হলেও কিছু খাওয়ায়। এটা নিয়ে ২ টো কথা বলতে চাই... প্রথমত, যদি আমি কিছু খাই ও, তাতে এমন কিই বা বদলে যাবে? সরকারের কাছে কী বার্তা যাবে? সরকারের কাছে তো এই বার্তাই যাবে যে, জবাব দেওয়ার আলোচনা করার কোনও প্রয়োজনই নেই। অনশনে বসবে, আবার চলেও যাবে। দ্বিতীয়ত, আমার শারীরিক অবস্থা এতটাও খারাপ হয়ে যায়নি যে ২-৪ দিনের মধ্যেই মরে যাব। প্রচুর শারীরিক পরীক্ষা হচ্ছে আমার। ১৮ দিন অনশনের পরে যে রিপোর্ট হওয়া উচিত, সেই মতো সব স্বাভাবিকই রয়েছে। আজ ইসিজি -ও তো হল, খারাপ কিছু নেই। আমি আরও বেশ কিছুদিন অনশনটা চালিয়ে যেতে পারব। হ্যাঁ.... আমি দুর্বল হয়ে পড়েছি। আমার মাসল ক্ষয় হচ্ছে, কিন্তু শরীর আর মন, এখনও শক্ত রয়েছে। সেই কারণেই, শুধু অনশন ভাঙার আবেদন নয়, আপনাদের কাছে আমার আবেদন, আপনারাও একটা পদক্ষেপ নিন। ২০ জুলাই একটা বড় জমায়েত করুন। যত মানুষ সম্ভব আসুন। আমি তো বলব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্রছাত্রীরা আসুক, দিনটা হাতে কলমে শিক্ষার দিন হোক। ওইদিন শিশুরা রাষ্ট্রবিজ্ঞানের একটা দারুণ শিক্ষা পাবে, যেটা ইতিহাসে লেখা থাকবে। আর তার অংশ হয়ে থাকবে ওই ছাত্রছাত্রীরাও। তাঁরা শিখবেন, কীভাবে জনগণ, সাধারণ মানুষ ও লোকতন্ত্র চালাতে পারে।'

 

 

আরও পড়ুন: Weather Update: বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget