এক্সপ্লোর

Jalpaiguri: জলপাইগুড়িতে বিজেপি-র নতুন জেলা কমিটি থেকে বাদ সহ সভাপতি

BJP: বিভিন্ন জেলায় বিজেপি-র নতুন কমিটি গঠন নিয়ে বিতর্ক। এবার এই ঘটনা দেখা গেল জলপাইগুড়িতে। নতুন কমিটি থেকে বাদ পড়লেন জেলা বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তীও। তিনি দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি-র নতুন কমিটি গঠন নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে। এরই মধ্যে বিক্ষুব্ধদের ছেঁটে  ফেলে বিজেপি-র জেলা কমিটি গঠন করা হল জলপাইগুড়িতে। নতুন কমিটি থেকে বাদ পড়লেন জেলা বিজেপি সহ সভাপতি অলোক চক্রবর্তীও। ফলে নতুন করে অসন্তোষের আবহ তৈরি হয়েছে।

জেলার নতুন কমিটি থেকে বাদ পড়ে অলোকবাবু বলেছেন, ‘আমাদের দলের সভাপতির সিদ্ধান্তেই এটা হয়েছে। তিনিই ঠিক করেন কাদের রাখবেন আর কাদের বাদ দেবেন। এই সিদ্ধান্ত আশা করিনি। ভেবেছিলাম এবার যোগ্য সম্মানটুকু পাব। দিন-রাত এক করে নিজের ব্যবসার ক্ষতি করে, সব জলাঞ্জলি দিয়েছিলাম দলের জন্য। মন-প্রাণ দিয়ে দলের সৈনিক হিসেবে কাজ করেছিলাম। ভেবেছিলাম দল মর্যাদা দেবে। কিন্তু সেটা হল না। এর কারণ কী, সেই উত্তর রাজ্য ও জেলা সভাপতি দেবেন। এই সিদ্ধান্ত সঠিক কিনা আগামী দিন বলবে। অপেক্ষায় থাকব পুর নির্বাচনের।’

অলোকবাবু আরও বলেছেন, ‘আমি প্রতিবাদী ছিলাম। প্রচুর কর্মীরা ফোন করে ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে, আর দলের হয়ে কাজ করবে কিনা চিন্তা করবে। আমি এমন কোনও কাজ করিনি যে কমিটি থেকে সরিয়ে দিতে হবে। যারা করেছে তারা বড় বড় জায়গা পাচ্ছে। এটা ঠিক নয়। আমি সবসময় প্রতিবাদী। জেলা সভাপতি অন্যায় করলেও আমি সোচ্চার হব। এবার দল সাফল্য না পেলে দল সিদ্ধান্ত নেবে।’

অন্যদিকে, সাত মাস আগে সাংবাদিক বৈঠক করে বিজেপি ছেড়েছেন যে নেতা, তাঁকেই করা হয়েছে দলের সাংগঠনিক জেলা কমিটির সহ সভাপতি! আলিপুরদুয়ারে বিজেপি-র নতুন জেলা কমিটি ঘিরে তুমুল বিতর্ক। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সমালোচনার মুখে ভাস্কর দে-র নাম প্রত্যাহার করে তাঁর জায়গায় কালচিনির এক নেতাকে সহ সভাপতি করেছে বিজেপি। তবে তাতে বিতর্ক থামছে না। দলত্যাগী নেতাকে পুরভোটের মুখে কীভাবে সংগঠনের দায়িত্ব দেওয়া হল? এই প্রশ্ন তুলে শুরু হয়েছে সমালোচনা।  

সেরা শিরোনাম

Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget