এক্সপ্লোর

Jalpaiguri: রাজগঞ্জে পাচারের পথে বাজেয়াপ্ত ১৬ লক্ষ টাকার ব্রাউন সুগার, গ্রেফতার ৩ পাচারকারী

মাদক-বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স...

রাজা চট্টোপাধ্যায়, রাজগঞ্জ: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পাচারের পথে উদ্ধার ১৬ লক্ষ টাকার ব্রাউন সুগার। গ্রেফতার ৩ পাচারকারী। 

গতকাল গভীর রাতে এসটিএফ আধিকারিকদের কাছে খবর আসে একটি বেসরকারি বাসে করে অসম থেকে কলকাতায় পাচার করা হচ্ছে নিষিদ্ধ মাদক।

খবর পেয়ে রাজগঞ্জ টোল প্লাজার কাছে ওৎ পেতে বসেছিল রাজগঞ্জ থানার পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের একটি বিশাল টিম। এরপর নির্দিষ্ট নম্বরের বাস আসতেই তাকে দাড় করিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১ কিলোগ্রাম পরিমাণ ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা বলে জানা গেছে। 

ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে সাদ্দাম আলি ও আলিমুদ্দিন রহমানের বাড়ি অসমে এবং তৃতীয়জন উত্তরপ্রদেশের বাসিন্দা জসীম আনসারি। 

সম্প্রতি, প্রেসিডেন্সি সংশোধনাগারে মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও করা হয় এক নাইজেরিয়ান বন্দিকে। জেল সূত্রে খবর, সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে মাদকের প্যাকেট ছুড়ে ফেলা হয়। 

প্রতারণার মামলায় ধৃত এক নাইজেরিয়ান বন্দি প্যাকেটটি নিতে যায়। কারারক্ষীরা ঘটনাস্থলে গেলে, মাদকের প্যাকেটটি লুকিয়ে ফেলে ওই বন্দি। 

জিজ্ঞাসাবাদের সময় অন্য নাইজেরিয়ান বন্দিদের একাংশ কারারক্ষীদের উপর চড়াও হয়। হাতাহাতিও হয় বলে সূত্রের খবর। পরে, অন্য কারারক্ষী ও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

এর আগে, গতমাসের ১৮ তারিখ দুর্গাপুরের মাদক কারবারিকে কলকাতায় গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২৬ কোটি টাকার হেরোইন। 

গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। বাজেয়াপ্ত করা হয় প্রায় সাড়ে ৫ কেজি হেরোইন।

তার আগে, মালদার ইংরেজবাজারে মাদক উদ্ধার হয়। গ্রেফতার করা ২ মাদক পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজারের কানির মোড়ে অভিযান চালায় পুলিশ। হাতেনাতে পাকড়াও করে দুই যুবককে। 

শিলিগুড়ির বাসিন্দা ওই মাদক পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৩০০ গ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য আনুমানিক দেড়লক্ষ টাকা। 

আরও পড়ুন: হেরোইন সহ দুই যুবককে গ্রেফতার করল সামসেরগঞ্জ থানার পুলিশ

আরও পড়ুন: স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান, শিলিগুড়ি থেকে উদ্ধার ১৮ লক্ষ টাকা ও হেরোইন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
কংগ্রেস ও তৃণমূলের সমর্থনে বিজেপির দখলে পঞ্চায়েত সমিতি
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget