এক্সপ্লোর

Jalpaiguri: অজানা জ্বরে জলপাইগুড়ি সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু

কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ওই ৬ বছরের শিশুকন্যাকে প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শিশুটির মৃত্যু হয়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: অজানা জ্বরে এক শিশুর মৃত্যু জলপাইগুড়ি সদর হাসপাতালে (Jalpaiguri District Hospital )। কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ওই ৬ বছরের শিশুকন্যাকে প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের দাবি, ভর্তির সময়ই শিশুটির অবস্থা সঙ্কটজনক ছিল। বহু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। গতকালই এই হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত ২৪ শিশু ভর্তি হয়। তবে এখনও পর্যন্ত ২৯ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে।  জলপাইগুড়ি সদর হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে  ভর্তি রয়েছে প্রায় ১০০ শিশু। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৮৩ শিশু ভর্তি রয়েছে। 

কারোর ধুম জ্বর। কেউ ভুগছে পেটের অসুখে। কেউ আবার ঘনঘন বমি করছে। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপে তিলধারণের জায়গা নেই। জলপাইগুড়িতে অসুস্থ এক শিশুর মা জানান, জ্বর হচ্ছেই, জল পট্টি দিলে জল কমছে, কাশি হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকালই  আশঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মূলত ৩ থেকে ৯ বছরের যে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে, তাদের বেশিরভাগই ময়নাগুড়ি, ক্রান্তি, ধূপগুড়ি, হলদিবাড়ির বাসিন্দা। জ্বর, বমি, পেটের অসুখের মতো উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের করোনার পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষাও করা হচ্ছে।

আরও পড়ুন: Howrah: বৃদ্ধার গলার নলি কেটে খুন, পাতকুয়া থেকে দেহ উদ্ধার

এদিকে স্বাস্থ্য দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে শিশুদের মধ্যে ইদানিং যে জ্বরের প্রকোপ বাড়ছে তা কোভিডের কারণে নয়।  সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অনুমান, শ্বাসযন্ত্রে অজানা এক ভাইরাসের সংক্রমণের কারণেই ওই জ্বর হচ্ছে। ভাইরাসটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।  সূত্রের খবর, ভাইরাসের চরিত্র জানতে আরও কিছু নমুনা সংগ্রহ করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও নাইসেডে পরীক্ষা করার কথা। এই পরিস্থিতিতে শিশুদের যে কোনও ভিড় থেকে দূরে রাখা ও ঘন ঘন হাত ধোওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা।  

আরও পড়ুন: Agnimitra Pal Twitter Hacked: অগ্নিমিত্রা পালের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ, তদন্তে লালবাজার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget