এক্সপ্লোর

Howrah: বৃদ্ধার গলার নলি কেটে খুন, পাতকুয়া থেকে দেহ উদ্ধার

মঙ্গলবার সকালে ডোমজুড়ে খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে দেহ উদ্ধার করে পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: বাগানের সুপারি চুরি দেখে ফেলায় এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন। মৃতের নাম গীতারানী সাউ (৬৬)। মঙ্গলবার সকালে ডোমজুড়ে খাটোরা গ্রামে বাগানের পাতকুয়ো থেকে দেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। 

ডোমজুড় থানা সূত্রে খবর, গত কাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই বৃদ্ধা। সে প্রতিদিনকার মত গতকাল দুপুরে গরুর জন্য বাগানে ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। তারপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা আশপাশ এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও তাঁর কোনো খোঁজ পায়নি। আজ সকালে বাগানের কুয়োতে তাঁর নলি কাটা দেহ দেখতে পায় বাড়ির লোকেরা। 

জানা যায় কুয়োর মুখ নারকেল পাতা দিয়ে ঢাকা ছিল। যা দেখে সন্দেহ হয় পরিবারের। মৃতার পরিবারের লোকের অভিযোগ সুপারি চুরি করার সময় দুষ্কৃতীদের চিনে ফেলার কারণে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডোমজুড় থানা পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে।

কয়েকদিন আগেই গলার নলি কেটে খুনের ঘটনা ঘটেছিল বেহালার পর্ণশ্রীতে। মা-ছেলেকে নৃশংসভাবে খুন করার ঘটনায় গ্রেফতার হয়েছে নিহত মহিলার দুই ভাই। জানা যায়, খুনের পর আততায়ী ওই বাড়ির বাথরুমেই স্নান করেন। তথ্যপ্রমাণ লোপাটের জন্য স্নান করেন আততায়ী। জলের পাইপের থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। তদন্তকারীরা জানিয়েছিলেন, "মাকে খুন করার সময় অন্য ঘরে অনলাইনে ক্লাস করছিল ছেলে। মা ও ছেলের গলা কাটা, রয়েছে একাধিক আঘাতের চিহ্নও। অপেশাদার কেউ খুন করেছে মা ও ছেলেকে।"

হালায় মা-ছেলের খুনের ঘটনায় ধৃতদের কঠোর শাস্তি চাইছে পরিবার। টাকার জন্য আত্মীয়দের হাতে খুন হয়েছেন মা ও ছেলে, এখনও তা বিশ্বাসই করতে পারছেন না মৃত সুস্মিতা মণ্ডলের বাবা ও স্বামী। মৃতার বাবার দাবি, ছোট থেকে মাসতুতো ভাইদের সঙ্গে বড় হয়েছেন সুস্মিতা। মাসকয়েক আগে নিজের মাসিকে টাকাও ধার দেন। এরপরও খুনের ঘটনা ঘটায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাবা ও স্বামী। গতকালই পর্ণশ্রীতে ‍মা-ছেলেকে খুনের ঘটনায়, মৃতার দুই মাসতুতো ভাইকে গ্রেফতার করে পুলিশ। প্রচুর দেনা থাকায় টাকা-সোনা লুঠের পরিকল্পনা ছিল। তা না পেয়েই খুন করা হয়েছে বলে জানায় পুলিশ। 

সেরা শিরোনাম

Accident News: নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Winter update : আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?
আরও নামল পারদ, সদ্য শীতের আমেজে কাঁটা হবে আরেকটা ঘূর্ণিঝড়?

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget