এক্সপ্লোর

Jalpaiguri News: আগরতলা-দেওঘর এক্সপ্রেস থেকে গ্রেফতার আনোয়ার আনসারি, কামাখ্যা থেকে বিহারের পথে সে কী নিয়ে যাচ্ছিল ?

Jalpaiguri Fake Note : কামাখ্যা-বিহার রুটে জাল নোট পাচার! নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি-র জালে বিহারের যুবক।

বাচ্চু দাস, জলপাইগুড়ি: কামাখ্যা-বিহার রুটে জাল নোট পাচার! নিউ জলপাইগুড়ি স্টেশনে জিআরপি-র জালে বিহারের যুবক। উদ্ধার লক্ষাধিক টাকার জালি নোট। কামাখ্যা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করল NJP GRP–এর SOG টিম। 

আরও পড়ুন, মতুয়াদের CAA-'উদ্বেগ', ৬ বছরে যা হয়নি, ২ মাসে কি তা সম্ভব? SIR আবহে বড় প্রশ্ন

রবিবার আগরতলা–দেওঘর এক্সপ্রেস (ডাউন) ট্রেনের জেনারেল কামরা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।ধৃতের নাম MD একরাম আনওযাঁর আনসারী (২৭)। তিনি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার হাসানপুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড, দুটি ব্যাঙ্ক পাসবুক, একটি চেকবুক, দুটি এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন।সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, চারটি কালো প্যাকেটের মধ্যে উদ্ধার হয়েছে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকার জাল নোট।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ধৃতকে রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে NJP GRP ও SOG টিম।

কিছুদিন আগে মালদার কালিয়াচকে সাড়ে ১২ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার হয়েছিল ২জন। পুলিশসূত্রে খবর, ধৃতদের নাম সেরাজুল শেখ (৩৪) ও সিন্টু শেখ (২৪)। কালিয়াচকের খড়িবোনা থেকে তাদের গ্রেফতার করেছিল কালিয়াচক থানার পুলিশ। পুলিশসূত্রে খবর, উদ্ধার হওয়া সবকটি জাল নোটই ৫০০ টাকার। ধৃতরা এই জাল নোট কোথা থেকে পেয়েছিল? এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১০ দিনে মালদার বিভিন্ন এলাকা থেকে মোট ২৬ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত হয়েছিল। গ্রেপ্তার করা হয়েছিল চারজনকে।

প্রসঙ্গত, সম্প্রতি পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগে কলকাতায় হানা দিয়েছিল ইডি।  সল্টলেক, নাগেরবাজার-সহ মহানগরের বিভিন্ন জায়গায় দিনভর তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। পানশালার আড়ালে নারী পাচারের অভিযোগের তদন্তে সকাল থেকে চলেছিল ওই ম্যারাথন অভিযান। ED সূত্রে খবর, ২০১৫ সালের একটি FIR-এর ভিত্তিতে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ED সূত্রে খবর, কলকাতা জুড়ে একাধিক জায়গায়  অভিযুক্ত ৩ ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। 

অভিযোগ, সেই পানশালার আড়ালে তাঁরা নারী পাচার ও টাকা নয়ছয়ের কাজে জড়িত রয়েছেন। ২০১৫ সালে বিধাননগরের একটি থানায় করা FIR-এর ভিত্তিতে চলেছিল এই তল্লাশি।  ED সূত্রে খবর, পানশালার ব্যবসার আড়ালে মহিলা পাচারের কারবার করে বিপুল টাকা নয়ছয় করা হয়েছিল।দুর্নীতির ওই টাকা ঘুরপথে কোথায় পৌঁছেছে? প্রোটেকশন মানি পেয়েছেন কারা ? এসবেরই তদন্তে একসঙ্গে ৭ জায়গায় তল্লাশি চালিয়েছিলেন ED আধিকারিকরা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget