এক্সপ্লোর

Bengal SIR Row : মতুয়াদের CAA-'উদ্বেগ', ৬ বছরে যা হয়নি, ২ মাসে কি তা সম্ভব? SIR আবহে বড় প্রশ্ন

CAA Confusion During SIR: ৬ বছরেও কেন CAA সার্টিফিকেট পাননি মতুয়া সম্প্রদায়ের সবাই? SIR আবহে জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন।

সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক,কলকাতা: ২০১৯ সালের ১২ ডিসেম্বর, আইনে পরিণত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। কিন্তু ৬ বছরেও কেন CAA সার্টিফিকেট পাননি মতুয়া সম্প্রদায়ের সবাই? SIR আবহে জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন। মতুয়াদের পাশে আসলে কে? তা নিয়েও চলছে দড়ি টানাটানি।


Bengal SIR Row : মতুয়াদের CAA-'উদ্বেগ', ৬ বছরে যা হয়নি, ২ মাসে কি তা সম্ভব? SIR আবহে বড় প্রশ্ন

আরও পড়ুন, বাংলাদেশের নাগরিক দিদি-জামাইবাবুর নামে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার অভিযোগ ! বিতর্কে হাবড়ার BLO

একদিকে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। অন্যদিকে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই পরিস্থিতিতে ফের যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তা হল - CAA, নাগরিকত্ব সংশোধনী আইন। SIR আবহে ভোটার তালিকায় নাম রাখার জন্য মতুয়া সম্প্রদায়ের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ CAA সার্টিফিকেট থাকলে, তবেই নাগরিকত্বের পরিচয় পাবে তারা। 

গাইঘাটা মতুয়াবাড়ির সদস্য ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, আমাদের আবেদন হচ্ছে, স্বরাষ্ট্র দফতরের (মন্ত্রকের) কাছে এবং প্রধানমন্ত্রীর দফতরের কাছে, যে এই মানুষগুলো যারা দু'দিন পরে পাবে, কাল কেন পাবে না? বা আজকে পাবে? তাঁদের ফাস্ট ট্র্যাক করা হোক। ২০১৯ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ওই বছর ১২ ডিসেম্বর, তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী বিল। যদিও এরপর CAA-র বিজ্ঞপ্তি জারি করতেই প্রায় ৪ বছর সময় চলে যায়। ফলে প্রশ্ন হচ্ছে, আইন হওয়ার ৬ বছরেও কেন সব মতুয়া নাগরিকত্বের শংসাপত্র পেলেন না?
 
রাজ্যে প্রায় ২ কোটি ৮৭ লক্ষ মানুষ নমঃশূদ্র সম্প্রদায়ের। যার সিংহভাগই মতুয়া।বাংলার অন্তত ৮০টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্য়াক্টর।তাই সেই ভোটব্যাঙ্কের দিকে নজর থাকে সব দলের। একুশে এরাজ্য়ে বিধানসভা ভোটের সময় বাংলাদেশের ওড়াকান্দিতে মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটেতে যান নরেন্দ্র মোদি। ওই বছর বিধানসভা ভোটের ফলাফলে দেখা যায়,মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, ১৪টা বিধানসভা কেন্দ্রের মধ্যে ১২টিতে জয়ী হয় বিজেপি। 

২০২৪-এর লোকসভা ভোটেও রানাঘাট ও বনগাঁ ধরে রাখে বিজেপি।কিন্তু SIR পর্বে যখন খসড়া তালিকায় বহু মতুয়ার নাম বাদ গেছে বলে অভিযোগ, তখন তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে মতুয়া ভোটব্যাঙ্কে থাবা বসাতে চাইছে শাসক-বিরোধী সব পক্ষই।সবশেষে একটাই প্রশ্ন, ৬ বছরে যা হয়নি, ২ মাসে কি তা সম্ভব?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget