এক্সপ্লোর

Sukanta On Jaynagar Incident: জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ সুকান্তর..

Sukanta Attacks Mamata On Jaynagar Incident: ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার, মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ, কী প্রতিক্রিয়া সুকান্তর ?

দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের বিচার চেয়ে যখন প্রতিবাদের ঢেউ দিকে দিকে, ঠিক তখনই আরও একটি ভয়াবহ ঘটনা এল প্রকাশ্যে। এবার জয়নগরে ১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্য়েই তুলকালাম পরিস্থিতি মহিষমারি এলাকায়। আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই,  সুকান্ত মজুমদার বলেন, 'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের।'

১০ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে জয়নগরের মহিষমারি এলাকায় ধুন্ধুমার। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। লাঠি নিয়ে মহিষমারি পুলিশ ক্যাম্পে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ছাত্রী খুনে জড়িত সন্দেহে জয়নগরের বাসিন্দা এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি, কুলতলির কৃপাখালির বাসিন্দা ওই ছাত্রী গতকাল দুপুরে জয়নগরের মহিষমারিতে টিউশন পড়তে গিয়েছিল। সন্ধেয় না ফেরায় জয়নগর থানার দ্বারস্থ হয় পরিবার। রাতে কুলতলির কৃপাখালিতে বাড়ির কাছে একটি জলাজমি থেকে বালিকার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে খুন, খতিয়ে দেখা হচ্ছে। 

এদিন সুকান্ত মজুমদার ফেসবুক পোস্ট করে বলেন, 'স্তম্ভিত, শিহরিত ! কুলতলী থানা এলাকায় টিউশন পড়ে ফেরার পথে, বলপূর্বক তুলে নিয়ে গিয়ে, ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হল চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন নিথর দেহ' বলে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। এরপর সুকান্ত মজুমদার আরও বলেন, 'মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের।' তিনি  বলেন, আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে !  

আরও পড়ুন, অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলিকাণ্ডে গ্রেফতার ৪, কারা করেছিল মাস্টার প্ল্যান ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget