এক্সপ্লোর

Arjun Singh: অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলিকাণ্ডে গ্রেফতার ৪, কারা করেছিল মাস্টার প্ল্যান ?

Arjun Singh House Aattacked Update: প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় গ্রেফতার ৪

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে ইটবৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ।

জগদ্দলের ঘটনায় গ্রেফতার ৪

পুজোর মুখে গতকাল জগদ্দলের মেঘনা মোড়ে। অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে প্রথমে ইটবৃষ্টি ও  বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। সেই ঘটনাতেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এমনিতেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি। কে প্রকৃত দোষী ? কারা করেছিল মাস্টার প্ল্যান ? ধৃতদের জেরার পর কি বড় মোড় নিতে চলেছে জগদ্দলের এই ঘটনা ? তা সময়ই বলবে। 

পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের

 অর্জুন সিংয়ের বাড়ির সামনে গতকাল বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলের মেঘনা মোড়ে বোমাবাজি হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পায়ে স্লপিন্টার লেগেছে বলে অভিযোগ জানায় অর্জুন।  গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ।এরপরেই গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিংহ। 'মজদুর ভবন লক্ষ্য করে বোমা-গুলি-ইটবৃষ্টির অভিযোগ চলে। পুলিশের সামনেই কমপক্ষে ২০-২৫টা বোমা পড়েছিল। পুলিশের সামনেই মজদুর ভবন লক্ষ্য করে গুলি, অভিযোগ অর্জুনের । যদিও অভিযোগ উড়িয়েছিলেন সোমনাথ শ্যাম। 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, দাবি জগদ্দলের বিধায়কের।  

অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হন শুভেন্দু

অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করেছিলেন তিনি। বোমাবাজির অভিযোগ মানলেও গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। এরপরেই অর্জুনের বাড়ির সামনে হাজির হয় র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী। অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন তিনি। সেই পোস্টে ট্যাগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য পুলিশের ডিজিকে। 

আরও পড়ুন, সপ্তাহান্তে রাজ্যের ১১ জেলায় কমল পেট্রোলের দর, আজ আপনার শহরে জ্বালানি কত ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
পুজোর ছুটি শেষেই ৭ পুরসভায়, ভোট পুজোর ছুটির পরেই বিজ্ঞপ্তি, ২৭ কিংবা ২৮ নভেম্বর ভোটের সম্ভাবনা
Kolkata Weather Alert: শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?
শুক্রবার ভাসবে দক্ষিণবঙ্গ, নিম্নচাপের জেরে জেলায় জেলায় দুর্যোগ, কেমন থাকবে হাওড়া-হুগলি-কলকাতা ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা
আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা
Nandigram Bye Election: মিলন প্রধানের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের
মিলন প্রধানের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

ভিডিও

Regulation on Medicine Supply | প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি রুখতে কড়া নির্দেশ CDSCO-র।
Rejinagar Bye Election | আচমকা থানার সামনে অবস্থান বিক্ষোভে AJUP প্রধান
Dilip Ghosh |
Artisan Excellence Award: শাড়ি শিল্পীদের সৃষ্টিকে সম্মান জানাতে, বাটারফ্লাই উইংস ইভেন্টসের উদ্যোগে আয়োজিত হল আর্টিসন এক্সেলেন্স অ্যাওয়ার্ডস
Ajanta Shoe: এবার জুতোও হবে স্মার্ট, AI প্রযুক্তি যুক্ত জুতো বাজারে আনল অজন্তা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Cristiano Ronaldo: পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
পর্তুগালের জার্সিতে কবে থেকে আর খেলবেন না? নিজেই খোলসা করলেন রোনাল্ডো
LPG Gas Price: ১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
১ অক্টোবর থেকে রান্নার গ্যাসের বুকিং এর নিয়মে বড় বদল !
Daily Astrology: কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
কাল শুক্রবার শক্তিশালী যোগ, মালব্য ও ভদ্র যোগের প্রভাবে শুভ সময় শুরু হচ্ছে সকাল ৮ টা ১৫ থেকে, কাদের ভাগ্য পুরো বদলাতে চলেছে ?
Daily Astrology: রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
রাহুকাল শুরু হবে সকাল সাড়ে ১০ টা থেকে, আর্থিক বিষয়ে সতর্ক হন ও সাবধানে গাড়ি চালান, এই ২ রাশির জাতকরা নজরে রাখবেন
Rwitobroto Mukherjee: চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
চোখে ২টো অস্ত্রোপচার, স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও ১ মাস! কেমন আছেন ঋতব্রত?
BJP in West Bengal: ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
ভোটে এত টাকা খরচ করেছে বিজেপি? পাঁচ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গেই
Embed widget