এক্সপ্লোর

Nadia News:মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ চুরি, শোরগোল শান্তিপুরে

Theft At Temple:মন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ চুরির ঘটনায় হইচই নদিয়ার শান্তিপুরে। শান্তিপুর থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

সুজিত মণ্ডল, নদিয়া: মন্দিরের (Temple) তালা ভেঙে লক্ষাধিক টাকার গয়না ও নগদ চুরির (Theft) ঘটনায় হইচই নদিয়ার শান্তিপুরে (Nadia)। শান্তিপুর থানায় খবর দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

কী ঘটেছিল?
নদিয়ার শান্তিপুর থানার অদ্বৈত লেন সুকান্ত পল্লীর ঘটনা। অভিযোগ, গত কাল রাতে মন্দিরের তালা ভেঙে প্রতিমার থেকে গয়নার পাশাপাশি প্রণামীর বাক্সের মধ্যে থাকা নগদ টাকাও চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়। এমনকি বাইরে থেকে এমন ভাবে দরজা আটকে দেওয়া হয় যাতে কেউ বের হতে না পারেন। পরে বিষয়টি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। প্রসঙ্গত, মন্দিরে চুরির ঘটনা এটিই প্রথম নয়। আগেও প্রায়ই এই ধরনের খবর শিরোনামে এসেছে। চলতি মাসের গোড়ার দিকেই যেমন বোলপুর তাতালপুর কলোনিতে দুটি মন্দিরে চুরি হয়েছিল। স্থানীয়দের বক্তব্য, এলাকার শিবমন্দিরে তালা ভেঙে কিছু না পেয়ে পাশেই শনি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে কয়েক হাজার টাকা নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলেও পুলিশ তার কিনারা করতে পারেনি। এখানেই শেষ নয়। বোলপুরের ঘটনার কিছু দিন আগে বালি থানা এলাকার ১৪ নম্বর পি.কে. গাঙ্গুলী রোডে মঙ্গলবার ভোর চারটে নাগাদ ছাদের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি হয়ে যায়। সে বার জানা গিয়েছিল, তিনটি আলমারি চাবি দিয়ে খুলে সোনা রূপোর গয়না ও নগদ টাকা সহ প্রায় ৫-৬ লক্ষ টাকার উপর চুরি হয়েছে। পরিবার সূত্রে খবর, সংযুক্ত দাস রাত তিনটে অবধি জেগে থাকার পর ওই ঘরেই ঘুমাচ্ছিলেন। যদিও চোরেরা ওই ঘরে ঢুকে চুরি করলেও তা সত্ত্বেও কোনরকম ভাবে টের পাননি।  পুলিশ সূত্রে খবর, প্রায় দেড় ঘন্টা ধরে ঘর ও বারান্দার আলমারি তছনছ করে সব গয়না নিয়ে ছাদে ওঠে চোরেরা। ভাগাভাগি করে মূল্যবান সামগ্রীগুলো নিয়ে বাকি সব ফেলে রেখে চলে যায়। স্বাভাবিকভাবে এই এরকম ঘটনায় আতঙ্কিত বাড়ির বাসিন্দারা। অন্যদিকে, দমদমেও একই ভাবে চুরি হয়। তালা ভেঙে বাড়িতে দুদিন ধরে ছিল কেউ, এমনই অভিযোগ ওঠে। ঘটনার দিন সকালে খবর পেয়ে ছুটে এসে দেখে বাড়ির মালিক দেখেন, আলমারি তছনছ করা হয়েছে। আসবার পত্র লন্ডভন্ড। দেড় লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনার গয়না নেই। আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকার খোওয়া গিয়েছিল সেখানে। ঘটনা তদন্ত শুরু করে দমদম থানার পুলিশ।

আরও পড়ুন:'তৃণমূল নেতাকে ফোনে হুমকির' অভিযোগ, কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের আগাম জামিন হাইকোর্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget