এক্সপ্লোর

Purulia News: রাষ্ট্রপতিকে অখিল গিরির কুমন্তব্যের প্রতিবাদ, রাজ্য সড়ক অবরোধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার

পুরুলিয়ার নিতুড়িয়ায় রাজ্য সড়ক অবরোধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। সাঁতুড়িতে বিক্ষোভও দেখান জেএমএম-এর কর্মী-সমর্থকরা। 

পুরুলিয়া: রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির কুমন্তব্যে প্রতিবাদ, পথ অবরোধ। পুরুলিয়ার নিতুড়িয়ায় রাজ্য সড়ক অবরোধ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। সাঁতুড়িতে বিক্ষোভও দেখান জেএমএম-এর কর্মী-সমর্থকরা। 

কুরুচিকর মন্তব্যের স্রোতে রেহাই পেলেন না খোদ রাষ্ট্রপতি!গত ১২ নভেম্বর নন্দীগ্রামে নেতা-মন্ত্রীদের সামনেই দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম কারাগার প্রতিমন্ত্রী। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। চাপে পড়ে সুর বদলেছেন মন্ত্রী। তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্ররোচনার শিকার, অখিলের মন্তব্যের সমালোচনা করেও দাবি তৃণমূলের। 

রাজ্য-রাজনীতির সংঘাতে এবার টেনে আনা হল রাষ্ট্রপতিকেও! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বসলেন তিনি! 

কারা প্রতিমন্ত্রীর বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে! রাজ্যের শাসকদল তৃণমূলকে নিশানা করে পথে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামে তৃণমূলের শহিদ মঞ্চে আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার ঘটনাস্থলে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব। সেই সময় 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন কারা প্রতিমন্ত্রী। তখন সেখানেই দাঁড়িয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ>
উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রও তাঁদের সামনেই রাষ্ট্রপতিকে নিয়ে  অখিল গিরির এহেন মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। 


অখিল গিরির বিধায়ক পদ খারিজ ও মন্ত্রীপদ থেকে বরখাস্তের দাবিতে রাস্তায় নেমেছে বিজেপি। নন্দীগ্রাম থানায় অখিল গিরির বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। জাতীয় মহিলা কমিশনে চিঠি দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তৃণমূলে থাকাকালীনই শুভেন্দু অধিকারী ও অখিল গিরির বিবাদ ছিল সর্বজনবিদিত! শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরে তা বদলে গেছে সম্মুখসমরে। 

বিরোধী দলনেতাকে এর পাল্টা জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন অখিল গিরি! যার জেরে তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতি!  চাপের মুখে পড়ে শনিবার অবশ্য সুর বদল করেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী।

অখিল গিরি বলেন, আমি রাষ্ট্রপতিকে, ‘রাষ্ট্রপতি’ এই কথাটা উচ্চারণ করেছি ঠিকই। কিন্তু রাষ্ট্রপতিকে ব্যক্তিগতভাবে, রাষ্ট্রপতিকে কোনও অসম্মান করতে চাইনি। ওনাকে রেসপেক্ট করি, এখনও বলছি, ওনাকে রেসপেক্ট করি, ওনার চেয়ারকে সম্মান করি। ভারতবর্ষের সংবিধানের প্রধান, তাঁর প্রতি আমরা আস্থাশীল। কিন্তু শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে গত তিনমাস ধরে যেভাবে কটূক্তি করেছেন, ব্যক্তি আক্রমণ করেছেন, ব্যক্তি আক্রমণ করুন, কিন্তু আমি দেখতে কেমন, এই কথাটা যখন তিনি প্রকাশ্যে বলছেন, আমি তিনমাস ওয়েট করেছি। উনি বলছেন, বলছেন, কিন্তু একথা বলার জন্য, আমি তুলনামূলকভাবে উপমা দিতে গিয়ে রাষ্ট্রপতির কথাটা আমার বেরিয়ে এসেছে। 


এদিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় অখিল গিরির মন্তব্যের তীব্র বিরোধিতায় বিক্ষোভ দেখায় বিজেপি। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget