এক্সপ্লোর

Train Accident : চাকরির শেষ দিনে দুর্ঘটনা!দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা ট্রেনের,মর্মান্তিক মৃত্যু লোকো পাইলটের

ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় প্রাণ চলে যায় ৬৫ বছরের ওই ইঞ্জিন চালকের। অবসরগ্রহণের ঠিক আগেই চির অবসরে চলে গেলেন  লোকো পাইলট গঙ্গেশ্বর মাল।  

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)র লোকো পাইলট হিসাবে সুনামের সঙ্গে কাজ করেছেন গোটা জীবন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গঙ্গেশ্বর মাল। দায়িত্ববান হওয়ায় তাঁর চাকরিজীবনের মেয়াদও বৃদ্ধি করা হয়েছিল । মঙ্গলবারই ছিল তাঁর চাকরিজীবনের শেষ দিন। শেষ বারের মতো মালগাড়ির চালকের আসনে ছিলেন গঙ্গেশ্বর। কিন্তু সেই যাত্রাই হল শেষ-যাত্রা। সারা জীবন দক্ষতার সঙ্গে কাজ করে আসা মানুষটির জীবন শেষ হয়ে গেল কাজ করতে করতেই। 

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ২ জনের। জখম হন ৪ জন। মঙ্গলবার রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের এই  ট্রেন দুর্ঘটনায় প্রাণ চলে যায় ৬৫ বছরের ওই ইঞ্জিন চালকের। অবসরগ্রহণের ঠিক আগেই চির অবসরে চলে গেলেন  লোকো পাইলট গঙ্গেশ্বর মাল।  মালগাড়ি জমা দিয়ে ফেয়ারওয়েল নিয়ে ঘরে ফেরার কথা ছিল। কিন্তু শেষ সংবর্ধনাটাই আর নেওয়া হল না। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জিয়াগঞ্জও। 

ভারতীয় রেলের কোনও সম্পর্ক নেই এই দুর্ঘটনার           

এই দুর্ঘটনার পর একটি বিজ্ঞপ্তিপ্রকাশ করে এনটিপিসি।  জানানো হয়, এই  এমজিআর লাইনটি তাদের মালিকানাধীন ।  তারাই লাইনটির দেখভাল করে। ভারতীয় রেলের আওতাধীন এই রেল লাইনটি নয়। তাই এই দুর্ঘটনার সঙ্গে ভারতীয় রেলের কোনও সম্পর্ক নেই।           

ডেডিকেটেড ট্রেন লাইনে মালগাড়িটি নিয়ে দাঁড়িয়েছিলেন গঙ্গেশ্বর      

এনটিপিসি ফরাক্কায় কয়লা খালি করে বারহাইট এলাকায় তাদের ডেডিকেটেড ট্রেন লাইনে মালগাড়িটি নিয়ে দাঁড়িয়েছিলেন গঙ্গেশ্বর মাল । অভিযোগ, সামনের দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি তাতে ধাক্কা মারে। তাতেই মৃত্যু হয় গঙ্গেশ্বরের। গঙ্গেশ্বর বাবুর পরিবারের লোকজন ইতিমধ্যেই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। 

খেলনার মতো টুকরো টুকরো হয়ে যায় ইঞ্জিন

দুর্ঘটনায় দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধারে-ওধারে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়। রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC । এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।               

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget