এক্সপ্লোর

Job Seekers Agitation: মেট্রো স্টেশনের সামনে গ্রুপ D চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, ধস্তাধস্তি পুলিশের সঙ্গে

Kolkata Group D Agitation: নিয়োগের দাবিতে রাজ্যে একাধিকবার সরব হয়েছেন চাকরি প্রার্থীরা। এদিন সকালে ফের ক্ষোভে ফেটে পড়লেন চাকরিপ্রার্থীরা। এদিকে মেট্রো স্টেশনে নামতেই ঘটনা মোড় নিল।

কলকাতা: শনিবার ফের শহরে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ (Group D job seekers agitation)। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভে সামিল হয় চাকরি প্রার্থীরা। মূলত কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এদিকে, মেট্রো স্টেশনে নামতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপরেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলে দেয় পুলিশ (Police)।

অগাস্টের শুরুতে  চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সল্টলেকে। রাজপথে নেমেছিলেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের (Recruitment) দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন চাকরিপ্রার্থীরা। নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা। 

রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্য়েই একের পর এক বিস্ফোরক তথ্য় তদন্ত সূত্রে উঠে এসেছে।হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে। কিন্তু কবে তা প্রতিটা আদৌ ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের। মাসের পর মাস অতিবাহিত হলেও নিয়োগ দুর্নীতির জালে আটকে একের পর এক ইস্যু।সদ্য SLST চাকরিপ্রার্থীও প্রতিবাদ জানিয়েছিল।বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী মেগা বৈঠকের দিনেই তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

সম্প্রতি নিয়োগের দাবিতে কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে  SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বিধানসভায় যাওয়ার পথে আটকে পড়েছিলেন বিধায়করা। 'বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নিয়ে। অথচ যোগ্য প্রার্থীদের নিয়োগ নিয়ে বিধানসভায় চুপ বিধায়করা। বিধানসভায় নিয়োগের কথা তুলতে হবে', এই দাবিতে MLA হস্টেলের গেটের সামনে বসে পড়েছিল SLST চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হয়ে যায় তাঁদের। তারা বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করেছিল। কিন্তু, নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা সেখান থেকে সরতে চাননি। সেই সময় তাঁদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্য়ানে তোলা হয় পুলিশের তরফে। মহিলা বিক্ষোভকারীদের চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়েছিল সেবার পুলিশ। 

আরও পড়ুন, সিজিও কমপ্লেক্সের ভিতরে এবর মিলল ডেঙ্গির লার্ভা

বিক্ষোভকারীদের মধ্যে একজনকে সেই সময় বিধায়কদের হস্টেলের গেটে মাথা ঠুকতে দেখা গিয়েছিল। 'আমরা নিয়োগ চাই', এই দাবি তুলে কেঁদেও ফেলেন বিক্ষোভকারীরা। রাস্তাতেই শুয়ে পড়েছিল। সেই সময় বিজেপির একাধিক বিধায়ককে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁরা রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছিলেন। পুলিশ টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের তুলতে থাকায় ক্ষোভপ্রকাশ করেছিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget