এক্সপ্লোর

Dengue: সিজিও কমপ্লেক্সের ভিতরে এবর মিলল ডেঙ্গির লার্ভা

CGO complex Dengue larvae: রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আর এহেন পরিস্থিতিতে এবার সিজিও কমপ্লেক্সে মিলেছে ডেঙ্গির লার্ভা।

কলকাতা: সিজিও কমপ্লেক্স যেনও মশার আতুড়ঘর। মশা নিধনের আবেদন জানিয়ে বিধাননগর পুরসভাকে চিঠি। অভিযানে এসে সিজিও কমপ্লেক্সের (CGO complex) ভিতরে মিলল ডেঙ্গির লার্ভা। পরিত্যক্ত আসবাব, ফুলের টবে জমা জলে মিলল ডেঙ্গির লার্ভা (Dengue)। 

অপরদিকে, ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ পুরসভা, এই অভিযোগে কংগ্রেসের বিক্ষোভ (Congress Agitation) । ১০ নম্বর বরো অফিসের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ বছরভর পুরসভা নজরদারি চালায় না বলে অভিযোগ। ডেঙ্গি সংক্রান্ত তথ্য গোপন করা হচ্ছে বলেও অভিযোগ। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনাতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল। শুধুমাত্র শহরাঞ্চলেই আক্রান্ত ১ হাজার ৫৯৭ জন।বিধাননগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৩। গ্রামীণ এলাকার মধ্যে আমডাঙা ব্লকে ৩৭৩ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত কয়েক সপ্তাহে সেখানে আক্রান্তের সংখ্যা কমছে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকে। এই মুহূর্তে সেখানে ৩০৭ জন ডেঙ্গিতে আক্রান্ত।

উল্লেখ্য, বিশেষ করে জমা জলেই ডেঙ্গির মশার আঁতুরঘর। তাই কোথাও জল জমতে দেওয়া যাবে না। ছাদ থেকে শুরু করে ঘরের আনাচে কানাচে, নর্দমা, বাড়ির চারিধার পরিষ্কার রাখতে নির্দেশ। তবে ঘরে মশারি টানানোর কথা প্রতিবারই এসময় মনে করিয়ে দেয় স্বাস্থ্য দফতর। এনিয়ে রাজপথে মশারি সহ নেমে সচেতনা অভিযান করতে অতীতে দেখা গিয়েছে পুরসভাগুলিকে। বাইশ সালে পুজোর আগে এবং পরে পড়ে থাকা বাঁশের ফাঁক ফোকরেও জল জমেও আতঙ্ক তৈরি করেছিল। যা মূলত ডেঙ্গির মশার বংশবৃদ্ধির জন্য উত্তম জায়গা। পাশাপাশি খেয়াল রাখবেন, আপনার শরীর কেমন আছে। কী কী উপস্বর্গ দেখা দিয়েছে ? যদি ডেঙ্গির উপস্বর্গের কোনও বহিঃপ্রকাশ পান, তাহলে দেরি না করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই গিয়ে যোগাযোগ করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গি টেস্ট করান। মনে রাখবেন রোগ যতদ্রুত ধরা পড়বে, আপনার সুস্থ হয়ে ওঠার প্রবণতাও তত বাড়বে। 

আরও পড়ুন, আজ থেকে বৃষ্টি কমবে, সপ্তাহান্তে কী বার্তা হাওয়া অফিসের ?

ডেঙ্গি ইস্যুতে সম্প্রতি কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিকে সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছিলেন, 'টাকার দিকে না তাকিয়ে রোগী এলে ব্যবস্থা নিন। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে রেজিস্ট্রেশন বাতিল। বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এও বলেছিলেন, 'কোভিড মোকাবিলার মতো ব্যবস্থা নেব।'

সেরা শিরোনাম

Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা

ভিডিও

Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget