এক্সপ্লোর

Joka-Taratala Metro: যাত্রী টানতে ব্যর্থ জোকা-তারাতলা মেট্রো, ক্ষতি সামাল দিতেই হিমশিম মেট্রো কর্তৃপক্ষ

Kolkata Metro: উদ্বোধনের পর একবছর পার। কিন্তু, যাত্রী পরিষেবায় সেভাবে দাগ কাটতেই পারেনি জোকা-তারাতলা মেট্রো পরিষেবা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: নামেই চলছে পরিষেবা। এক বছর ধরে যাত্রী টানতে ব্যর্থ হয়েছে জোকা-তারাতলা মেট্রো (Joka Taratala Metro)। ফলে লাভ তো দূরঅস্ত। অধিকাংশ বেহালাবাসী কখনও এই মেট্রোয় চাপেননি! মেট্রো কর্তৃপক্ষের অবশ্য দাবি, লাভ ক্ষতি দেখে মেট্রো চলে না।                                                                           

উদ্বোধনের পর একবছর পার। কিন্তু, যাত্রী পরিষেবায় সেভাবে দাগ কাটতেই পারেনি জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। দৈনিক যাত্রী সংখ্যা হাজারের কম। অধিকাংশ বেহালাবাসী কখনও এই মেট্রোয় চাপেননি। 

বেহালার বাসিন্দা সায়ন্তন ভট্টাচার্য, তাঁর দাবি, এক বছর ধরে মেট্রো চলছে, কিন্তু, মেট্রো সেভাবে তাঁর চোখেই পড়েনি। তিনি বলেন, এক বছর ধরে মেট্রো চলছে। কিন্তু চড়িনি। মেট্রোও সেভাবে চোখে পড়ে না। অন্যদিকে, বেহালার বাসিন্দা সঞ্জয় মজুমদার। তিনি বলছেন, তাঁর বাড়ির ছাদ থেকেই মেট্রোর যাত্রী সংখ্যা গোনা যায়। বাড়ির ছাদ থেকে মেট্রো দেখা যায়। অফিস টাইমে ১২-১৪ জন যাত্রী।

এক যুগ পর অনেক কাঠখড় পুড়িয়ে গত বছরের ৩০ জানুয়ারি জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক বছরের মধ্যে এই রুটে পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়েছে।                       

মেট্রো সূত্রে খবর, লাভ তো দূরের কথা, ক্ষতি সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে।

কিন্তু, কেন এই হাল?   

প্রথমত, সাতসকালে মেট্রো পরিষেবা চালু হয় না। সন্ধে হতেই বন্ধ হয়ে যায় সেই পরিষেবা। আপ ডাউন মিলিয়ে চলে মাত্র ১২ টি মেট্রো। জোকা থেকে সকাল ১০টায় চলে প্রথম মেট্রো। সন্ধে ৬টায় জোকা মেট্রো স্টেশনে পৌঁছয় শেষ মেট্রো। 

দ্বিতীয়ত, সপ্তাহে ৫ দিন মেলে পরিষেবা। এমনকী সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে পরিষেবা। তৃতীয়ত, বেহালার মধ্যেই সীমাবদ্ধ পরিষেবা। মাঝেরহাট পর্যন্ত রুট বৃদ্ধির কথা থাকলেও, কবে চালু হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর বিবাদীবাগ পর্যন্ত মেট্রো রুট তো এখন বিশবাঁও জলে!

যদিও মেট্রো রেল সিপিআরও কৌশিক মিত্র বলেন, 'মেট্রোয় লাভ ক্ষতি দেখে চলে না। আমরা পরিষেবা দিচ্ছি।' 

সব মিলিয়ে অটো-বাসের এখনও বিকল্প হয়ে উঠতে পারেনি জোকা-তারাতলা মেট্রো। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget