এক্সপ্লোর

Dharmatala Incident : 'এরা কেউ ছাত্র নয়, আন্দোলনের লোক নয়, এরা গুন্ডা', ধর্মতলাকাণ্ডে আর কী বললেন মুখ্যমন্ত্রী ?

Suvendu Adhikari on Dharmatala Incident : সাংবাদিকদের ওপর হামলা ও সমগ্র ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, 'যারা ওই মিছিল থেকে হামলা চালিয়েছে, তাদের গুন্ডাদমনে শাস্তি হবে''।

কলকাতা: নিট প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে গত শুক্রবার ধর্মতলার আন্দোলন রণক্ষেত্র চেহারা নেয়। মিছিলে চলে গুন্ডামি। পুলিশকে ছোঁড়া হয় জলের বোতল। নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে আন্দোলনকারীদের হাতে মার খেতে হয় সাংবাদিকদের। সব মিলিয়ে শুক্রবার পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে। আর এই ঘটনা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দেন, যে বা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের সবাইকে কঠিন শাস্তি পেতে হবে।

সাংবাদিকদের ওপর হামলা ও সমগ্র ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তিনি জানান, মিছিলে সাংবাদিক ও পুলিশকে টার্গেট করে বোতল ও জুতো ছোড়া হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৭টি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটা মামলায় যুক্ত করা হয়েছে 'গুন্ডা দমন আইন'। কারা জড়িত প্রত্যেকের নামও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আফরোজ, নাহিদ, তনভীর, রাহুল ও জামালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও দেন। তিনি জানান, এমন শাস্তি দেওয়া হবে তিন পুরুষ মনে রাখবে। ইতিমধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন - ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ''আমি ধন্যবাদ জানাব, যারা পশ্চিমবঙ্গে NEET আন্দোলনের অংশ ছিল। তারা এই ঘটনায় একেবারে জড়িত নয়। আমরা ভাল করে দেখেছি এবং তারা পোস্টও করেছে।'' ''কিন্তু যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদের মারা হয়েছে, তা নিন্দনীয়। এর বিরুদ্ধে ৭ টা মামলা করা হয়েছে। সব মামলা রিপোর্টাররা করেছেন।'' ''গ্রেফতার হয়েছেন ১৪ জন। যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেফতার হয়েছে। এদের সঙ্গে কাকরোচ পার্টির কোনও যোগ নেই। এরা কেউ ছাত্র নয়। এরা জামাতি, মৌলবাদী এবং ভারতকে অশান্ত করতে, দুর্বল করতে চায়।'' ''ওবিসি মামলা করেছিলাম, তাই রাগ করেছে', 'খারিজি মাদ্রাসার রেজিষ্ট্রেশন নিয়ে তদন্তে রাগ আছে, তাই এইসব কাজ করছে। যারা ওই মিছিল থেকে হামলা চালিয়েছে, তাদের গুন্ডাদমনে শাস্তি হবে।
'যারা ওই মিছিল থেকে হামলা চালিয়েছে, তাদের গুন্ডাদমনে শাস্তি হবে''

তিনি আরও জানান, ''তৃণমূল কংগ্রেস জামাতিদের পার্টি। সুতরাং জামাতিদের সঙ্গে যোগ থাকবে এটাই স্বাভাবিক। এদের বন্দেমাতরম বলতেও অসুবিধে আর গাইতেও। ২৬ জানুয়ারি হোক বা ১৫ অগাস্ট হোক, এদের পালন করতেও অসুবিধা। আইনের শ্বাসনের মধ্যে দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু এই যে সাংবাদিকদের বেছে বেছে মেরেছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে। এদের সবার গুন্ডাদমন আইনের আওতায় শাস্তি হবে।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget