এক্সপ্লোর

Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA

Dharmatala NEET Protest: হাতে বন্দুক। পিছনে শাগরেদদের নিয়ে হেঁটে চলেছেন আফরোজ। সোশাল মিডিয়া জুড়ে ধৃত আফরোজের রিলস্ ভিডিওর ছড়াছড়ি। যদিও বন্দুকটি আসল নাকি নকল, সে বিষয়ে কিছু জানা যায়নি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ ! তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আফরোজ, স্থানীয় সূত্রে দাবি। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে আফরোজ। আফরোজ সঙ্গে একাধিক তৃণমূল নেতা-কর্মীদের ছবি সোশাল মিডিয়ায়। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে 'মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন'। তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ধর্মতলায় ধুন্ধুমার, গতকাল অন্ডাল থেকে গ্রেফতার আফরোজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজ গ্রেফতার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে ৫ জনের নাম, সেই তালিকায় ছিল আফরোজ। 

হাতে বন্দুক। পিছনে শাগরেদদের নিয়ে হেঁটে চলেছেন আফরোজ। সোশাল মিডিয়া জুড়ে ধৃত আফরোজের রিলস্ ভিডিওর ছড়াছড়ি। যদিও বন্দুকটি আসল নাকি নকল, সে বিষয়ে কিছু জানা যায়নি। সোশাল মিডিয়ায় আপলোড করা একাধিক ছবি-ভিডিও-তে নিজেদের 'মাফিয়া গ্যাং' 'টিম মাফিয়া' বলে পরিচয় দিয়েছে এই ধৃত আফরোজ। যদিও এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার দাবি, তিনি আফরোজকে চেনেন না। 'গুন্ডা দমন আইন' যেমন চলার তেমনই চলবে। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা বলছেন, 'ভোটের সময় তো অনেকেই থাকতে পারে। সেটা তো বিশেষ কোনও ব্যাপার না। এ ব্যাপারে আমার বলারও কিছু নেই। আইন আইনের পথে চলবে। কেউ অন্যায় করে থাকলে গুন্ডা দমন আইন প্রয়োগ হবে। যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে। আমি ৮৮ হাজার ভোটে জিতেছি। মিটিং থাকলে তো যাই। অনেকেই সামনে থাকে। আমি তো কাউকে সরিয়ে দিতে পারি না। তবে আমি ওকে চিনি না। ও তো তৃণমূল কংগ্রেসের সক্রিয় কেউ নয়। হয়তো সাপোর্টার হতে পারে।' আব্দুল খালেক মোল্লার ভোট প্রচারে সঙ্গে দেখা গিয়েছে আফরোজকে। 

ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, গ্রেফতার আরও ৩, মোট ধৃত ১৪ জন 

রাজাবাগানের ফিরোজের নাম বিধানসভায় করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আফরোজ অন্য রাজ্যে পালানোর ছক কষেছিল তবে শেষ পর্যন্ত গ্রেফতার হয় সে। সোশ্যাল মিডিয়ায় তার রিলসের ছড়াছড়ি। কোথাও হাতে বন্দুক নিয়ে জনপ্রিয় গান, সংলাপ ব্যাকগ্রাউন্ডে দিয়ে, সঙ্গীসাথীদের নিয়ে রিলস বানিয়েছে আফরোজ। কোথাও বা তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবি দেখা গিয়েছে। একেবারে নেতাদের মতোই পরনে পায়জামা-পাঞ্জাবি, গলায় উত্তরীয়। পুলিশ সূত্রে খবর, মহম্মদ আফরোজের নামে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। থানায় অভিযোগ রয়েছে তার নামে। আজ তাকে আদালতে পেশ করে হেফাজতে চাইবে পুলিশ, এমনটাই খবর সূত্রের। নিট- এর পড়ুয়াদের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত আফরোজের কোনও যোগ পায়নি পুলিশ। এমনকী এই মহম্মদ আফরোজ ছাত্রও নয়। তাহলে কেন সেদিন ধর্মতলার প্রতিবাদে গিয়েছিল সে, তা এখনও স্পষ্ট নয়।  

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget