এক্সপ্লোর

Junior Doctor Protest : প্রতিবাদে এবার আংশিক কর্মবিরতিতে এই বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসকরাও

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে শুরু করেছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। তালিকা হচ্ছে লম্বা।

কলকাতা : আর জি কর কাণ্ডের প্রতিবাদে ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একদিকে যেমন একের পর এক সরকারি হাসপাতালের চিকিৎসকরা গণইস্তফা দিচ্ছেন, তেমনই আংশিক কর্মবিরতিতে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছে একাধির বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। 

জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে শুরু করেছেন আরও সিনিয়র চিকিৎসকরা। কোথাও গণইস্তফা, তো কোথাও আংশিক কর্মবিরতি। আর জি কর মেডিক্যাল  কলেজ হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল , জলপাইগুড়ি মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পর  বৃহস্পতিবার SSKM মেডিক্যাল  কলেজ হাসপাতালেরও একাধিক চিকিৎসক গণইস্তফা দেন। তবে এবার আর আন্দোলনের ঢেউ সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে আটকে রইল না, এবার চিকিৎসা পরিষেবা আংশিক বন্ধ রাখার ঘোষণা করলেন বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালের ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে শুরু করেছেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।  

অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের পথে হেঁটে এবার আংশিক কর্মবিরতির ডাক দিলেন মনিপাল হাসপাতালের চিকিৎসকরা।  অন্যদিকে বৃহস্পতিবার থেকেই আংশিক কর্মবিরতি শুরু করলেন আর এন টেগোর হাসপাতালের চিকিৎসকদের একাংশ। জরুরি বিভাগ বাদে অন্যান্য বিভাগে কর্মবিরতি শুরু করেছেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে চিকিৎসকরা জানিয়েছেন,  আপাতত সোমবার পর্যন্ত আংশিক কর্মবিরতি করবেন।  

যদিও আর এন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুর্গাপুজোর মধ্যেই রবিবার পর্যন্ত সমস্ত জরুরি পরিষেবা, ইন পেশেন্ট পরিষেবা, জরুরি অস্ত্রোপচার ও ক্যাথল্যাব চালু থাকবে। তবে বিগত বছরগুলির মতোই পুজোর চারদিন আউটডোর বন্ধ থাকবে।  

কলকাতার মনিপাল হাসপাতালের গ্রুপের সিনিয়র ডাক্তাররা সোমবার থেকে নন ইমারজেন্সি সার্ভিসে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। মনিপাল হাসপাতালের চিকিৎসক রঞ্জন সরকার জানিয়েছেন, যাঁরা অনশনে আছেন, তাদের যে কোনও সময়ে যা খুশি হতে পারে।  সেই দায়িত্ব থেকেই পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এই সিদ্ধান্ত। মনিপাল গ্রুপের সব হাসপাতাল থেকেই ( সল্টলেক, মুকুন্দপুর, ঢাকুরিয়া )  ডাক্তাররা এই সিদ্ধান্ত নিয়েছেন।   সরকারি বেসরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও একে একে আন্দোলনে সামিল হওয়ায়, চাপ বাড়ছে সরকারের উপরে।  

অন্যদিকে, বিচার-সহ ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা যখন ধর্মতলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অনশন করছেন, তখন আর জি করের তরুণী চিকিৎসকের বাড়িতেও অবস্থানে বসেছেন তাঁর মা-বাবা, পরিজনেরা।                              

আরও পড়ুন :

মুখ্যমন্ত্রীকে কড়া চিঠি 'ফেমা'র, 'অনশনরত চিকিৎসকদের শরীর খারাপ হলে...'

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh : পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
পঞ্চায়েত ব্যবস্থায় আসছে বিরাট বদল? প্রধানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে এই ক্ষমতা, আজই বিল পেশ
Howrah Accident : উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
উলুবেড়িয়ায় ভয়াবহ দুর্ঘটনা, বাস-লরি-সহ চার গাড়ির সংঘর্ষে, রক্তারক্তি, আহত অনেকে
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
ধর্মতলায় NEET-অশান্তিতে গুন্ডাদমন আইন প্রয়োগ, চিহ্নিত আফরোজ-নাহিদ-তনভির ইকবাল-সহ ৭০ জন, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal News LIVE: 'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না', সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget